আমি দুইটা ছোট বাচ্চাকে চিনি যাদের একটা মাছ বিদ্বেষী আরেকটা মাছ প্রিয়। অজানা কারনে মাছ বিদ্বেষী ছেলেটি দার্শনিক টাইপ। তার একটি বাণী শুনলেই বুঝতে পারবেন তার দর্শন কতো গভীর- ‘ জীবন ফুল শয্যা নয়- জীবন হল মাছের শরীরের মতো কাঁটা যুক্ত”। সে পড়ে ক্লাস এইটে। আমি এই ধরনের দার্শনিকের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করি।
মেয়েটি ছোট্ট একটি মৎসকন্যা। খাঁটি বাঙ্গালী মানুষ দুই বেলা মাছ ভাত খেতো। যদি সম্ভব হতো, আমার তীব্র সন্দেহ, মেয়েটি স্কুলেও মাছের কিছু একটা টিফিন হিসাবে নিয়ে যেতো। তার ব্যাগ মাছের আকৃতির, তার পেন্সিল মাছের আকৃতির, তার টিফিন বক্স মাছের আকৃতির। আমি একদিন গভীর বিস্ময়ে আবিষ্কার করলাম সে যে ঝুঁটি বেধে স্কুলে যায় সেই ঝুঁটিতে সবসময় একটি মাছ বসে থাকে। তার সবগুলি চুলের ক্লিপ মাছের আকৃতির !
সে একটি Fish Encyclopedia কিনেছে। এবং ইদানিং তার প্রধান কাজ হচ্ছে -যখনি তার সাথে আমার দেখা হয় তখনি একটা প্রশ্ন নিয়ে আমার দিকে দৌড়ে আসা। একটা ফুটফুটে মেয়ে আনন্দ নিয়ে দৌড়ে আসছে , এটা দেখতে ভালোই লাগার কথা। কিন্তু সে যদি মাছ হাতে নিয়ে দৌড়ে আসে যে কোনো মানুষের আতঙ্কে থাকার কথা। আমি তাদের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছি মাছ আতঙ্কে।
যেখানে মাছের ভয় সেখানে রাত হয়। আমি তার কাছে ধরা খেয়ে গেলাম Agora’য়। তার মা তাকে নিয়ে এসেছে খুব সম্ভবত মাছ কিনতে। সে আমাকে দেখে দৌড়ে আসলো-
“আচ্ছা বলো তো, রাজাদের কোন মাছ সবচেয়ে প্রিয়?’’
আমি কিছুক্ষন চিন্তা করে উত্তর দিলাম- ‘ বোয়াল ’
“ হয় নাই , হয় নাই, রাজাদের সবচেয়ে প্রিয় মাছ “ SwordFISH, এটা খাওয়াও যায়, আবার এটা নিয়ে যুদ্ধও করা যায় ” সে হাসছে খিল খিল করে।
আমার জীবন ধন্য মনে হচ্ছে। আমি এই গভীর জানের কথা জানতাম না বলে লজ্জা লাগছে। আমার লজ্জা দেখে সে একটু সহজ প্রশ্ন নিয়ে এগিয়ে এলো-
“আচ্ছা, বলোতো , পৃথিবীর সবচেয়ে দামী মাছ কোনটি ?”
আমি দৌড় দিয়ে পালিয়ে গেলাম।
প্রিয় বন্ধু শুভ্র 'র লিখা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




