somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো কি ভারতের পক্ষ হয়ে এইসব গুজবে তেল ঢালছে? তারাকি পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করেই ছাড়বে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাঙামাটিতে সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে প্রথমে তার নিন্দা জানাই । নিরীহ মানুষের উপর আক্রমনকারীদের জন্য চরম ঘৃনা। এই ঘটনা নিয়ে মিডিয়ার ভূমিকা বরাবরের মতো এবারও প্রশ্নবিদ্ধ। গতকাল সকল জাতীয় পত্রিকায় এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। অধিকাংশ প্রতিবেদন সম্প্রদায়গত দোষেদুষ্ট। অর্থাৎ যারা আদিবাসী সাংবাদিক তারা ঘটনার সাথে জড়িত আদিবাসীদের পক্ষে নিয়েছে আবার কিছু কিছু বাঙ্গালি সাংবাদিকরাও তাই। ঘটনার উৎপত্তিস্থলে মোটামুটি কোন সাংবাদিক যেতে পারেনি। পিসিপি বলছে প্রথমে ছাত্রলীগ তাদেরকে আক্রমন করেছে।আবার ছাত্রলীগ বলছে প্রথমে পিসিপি আক্রমন শুরু করেছে। আর পুরো শহরে গুজব ছড়িয়ে পড়ে ২/৩টি লাশ পড়েছে। পাহাড়ী অধ্যুষিত এলাকায় গুজব ছড়ানো হয়েছে বাঙ্গালীরা তাদের অনেককে কেটে জবাই করে দিয়েছে। আবার বাঙ্গালী এলাকায় শোনা গেল পাহাড়ীরা বাঙ্গালী ছাত্রকে নির্মমভাবে হত্যা করেছে। ঘটানার চেয়ে গুজব হয়েছে বেশী। আবার কেউ কেউ বলছে এ ঘটনা পরিকল্পিত। বাঙ্গালীদের মতে পাহাড়ীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে আবার পাহাড়ীদের মতে বাঙ্গালীরাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঘর্ষ সৃষ্টি করেছে। মূলত এই ঘটনা হয়েছে আকষ্মিক।

আজকের প্রথম আলোয় একটি সম্পাদকীয় লেখা হয়েছে যা গতকালের প্রথম আলোর রিপোর্টের ভিত্তিতে। এই সম্পাদকীয়তে আমার কিছু আপত্তি আছে। দেড় হাজার বাঙ্গালী বনরুপা বাজার এলাকায় আক্রমন করতে পারেনি। আর দেড় হাজার সংখ্যাটিও হাস্যকর।প্রশাসনের কর্মকর্তারা আপ্রাণ চেষ্ঠা করেছে সংঘাত নিয়ন্ত্রনের। এবং তারা সফল নইলে অনেক বেশী ক্ষতি হতে পারতো উভয় সম্প্রদায়ের। প্রশাসনের দুয়েকজন কর্মকর্তার নাম না বললেই নয়, জেলাপ্রশাসন কর্মকতা সাইফুল ইষলাম, কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী ও তাদের ফোর্স এবং সেনাবাহিনী খুবই ভাল ভূমিকা পালন করেছে। দেড় হাজার লোক এ এলাকায় আক্রমন করলে কি পরিমান মানুষ আহত কিংবা নিহত হতো ভেবে দেখেছেণ?

সম্পাদকীয়তে আরো লিখেছেন, বিষয়টি আদিবাসী বনাম বাঙালিদের সংঘর্ষ নয়, বরং একতরফা বাঙালিদের তরফে আদিবাসীদের ওপর হামলার ঘটনাই সেখানে ঘটেছে। ঠিকআছে তাও মানলাম। এবার তাহলে আহত হওয়া ৬০ জনের নামের তালিকা সংগ্রহ করুন। দেখুন কয়জন বাঙ্গালী আর কয়জন আদীবাসী।
সংঘর্ষের দিন বাজারের দিন ছিল বনরুপা, রিজার্ভবাজার এবং তবলছড়িতে। যখন সংঘষের গুজব ছড়িয়ে পড়ছে তখন কিছু বাঙ্গালী তবলছড়ি বাজারে দুরদুরান্ত থেকে আসা পাহাড়ীদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেয় এবং সহায়তাও করে। এক বৃদ্ধ মহিলা বোটে ওঠার সময় নদীতে পড়ে গেলে পাশে দাড়ানো বাঙ্গালী ছেলেটায় তাকে উদ্ধার করে। রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ঐ সময় ফিরছিল কিছু বাঙ্গালী ছাত্র। পাহাড়ী কিছু ছেলে লাটিসোটা হাতে যখন তাদের দিকে আসছিল ঠিক তখন এক ভদ্রলোক ঐ ছাত্রদের বাসায় ঢুকিয়ে বাইরের গেইট বন্ধ করে দেয় । ঐ ভদ্রলোক কিন্তু বাঙ্গালী ছিলেন না। তিনি একজন চাকমা। নির্মমভাবে আহত হয়েছেন ডা: সুশোভন দেওয়ান। যাকে মারার পর আক্রমনকারীরা হয়তো ভেবেছিল মারাই গেছে ঠিক ঐ অবস্থা থেকে তাকে যারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে তারা কিন্তু বাঙ্গালী।

আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধারেখেই বলছি। আপনার এ সম্পাদকীয় পুরোপুরি সঠিক নয়। আপনি এই সংঘাতকে আরো উসকে দিচ্ছেন। রাঙ্গামাটি শহরের অধিকাংশ মানুষ সংঘাতের পক্ষে নয়। কিছু উগ্র জাতীয়তাবাদী উভয় সম্প্রদায়েই আছে। যারা মূলত পরিসি্থিতি খারাপ করার চেষ্ঠায় লিপ্ত্ । তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। পাশাপাশি যে দুজন ছাত্র এর কারনে এতবড় ঘটনার সৃষ্টি হলো তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মনে করি।

সূত্রঃ Click This Link
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×