আমাদের শহরে "হাতির ঝিল" নামে একটা ব্যাপার হয়েছে। যাকে দেখি, সেই বলে হাতির ঝিল বেড়াতে যাচ্ছি। প্রথমে আমার ধারনা ছিলো- কোনো একটা ঝিলের পাড়ে বিশাল একটা হাতি বাধা আছে, মানুষ সেটাকে দেখতে যাচ্ছে।
পরে কানাঘুষা থেকে জানলাম , ব্যাপার সেরকম না। বিশাল সাইজের একটা ঝিল হয়েছে, আফ্রিকার বিশালাকার হাতিও নাকি এই ঝিলের কাছে কিছু না। বিশাল আয়োজন করে নাকি এর উদ্বোধন করা হয়েছে। খবরের কাগজে দেখেছি বিভিন্ন রঙের ব্রীজ করা হয়েছে। ব্রীজের সংখ্যা নাকি এক ডজনের চেয়েও বেশী।
সবচেয়ে বড় কথা শুনেছি, এলাকার মুদি দোকানদারের কাছ থেকে। এই ঝিলে নাকি কুমীর ছাড়া হবে। এই কথা শুনে আমি খুবি উৎসাহ পেলাম। এই ঝিল তো দেখতে যাওয়া উচিত একবার।
আমার খালা কুচকুচে কালো গাড়ি নিয়ে বের হয়েছেন । সাথে আমি। হাতির ঝিল দেখতে যাবো। কিছুক্ষন এগুনোর পর আমি হতভম্ব ! বিশাল এক হাতি শূঁড় তুলে এগিয়ে এল আমাদের গাড়ির সামনে। সে কিছুতেই আমাকে প্রাইভেট কার দিয়ে হাতির ঝিল দেখতে যেতে দিবে না। এটা নাকি হাতি সমাজের জন্য কলঙ্ক হিসাবে বিবেচিত হবে। আমাকে অবশ্যই তার পিঠে চড়ে হাতির ঝিলে যেতে হবে।
খালা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম।
কথা সত্যি। প্রাইভেট কার দিয়ে হাতির ঝিল দেখতে যাওয়া বড় ধরনের অপরাধ। আমি গাড়ি থেকে নামলাম। হাতির ঝিল দেখতে বের হলাম হাতির পিঠে করে।
নিশ্চয়ই সবাই আমার কথা বিশ্বাস করেন নাই, তাই না? প্রমান আমার কাছে আছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




