কুরবানীতে যাচ্ছি বাড়ি ট্রেন বাসের ছাদে;
মনের মধ্যে স্বপ্নবুনি চলছি বুঝি চাঁদে!
বেহাল দশায় রাস্তাঘাট দুর্ভোগে সারা দেশ;
প্রতিবার একই কথা গ্রামে যাওয়া শেষ!!
বাবা মায়ের ভালোবাসা শিকড়েরই টান;
অনেকেই আছেন শুধু ঈদেই বাড়ি যান।
ঈদের দিনে আলিঙ্গনে পুরানো চেনা মুখ;
রাস্তাঘাটে যেথায় দেখা, সেথায় মিলাই বুক।
এত কষ্টের পরে দেখি মায়ের হাসি মুখ;
এর চেয়ে বড় আছে কি পৃথিবীতে সুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


