পেশা আমাদের রাজনীতি মন্ত্রী হতে চাই
অনেক কিছু বুঝি আমি ঘিলুর মধ্যে ছাই।
পুলিশ কেন মার খাচ্ছে প্রশ্ন করে সবাই
অপশক্তির রাজনীতিতে গনতন্ত্র জবাই।
জীবন যুদ্ধ করতে এসে মোকাবেলা মঙ্গার
মুনাফা ভোগীর অতিলোভে মানুষ পুড়ে অঙ্গার।
কোমরে বেধে চিহৃ দিলাম খুলে গায়ের জামার
মৃত্যুর পরে চিনে নিয়ো লাশটা ছিল আমার।
আবার যদি সুযোগ দেন বদলেই দেব দেশ
বিশ্ব ব্যাংকের গলার কাটায় দেশের সুনাম শেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


