রক্তে মাংসে গড়া মানুষই কেবল মানুষ? হুশহীন মানুষ আর কোথাও জায়গা করলেও সৃষ্টির সেরার কাতাতে পড়েনা। যে জীবন মানুষের কল্যাণে আসে না, সে জীবনের স্বার্থকতা কোথায়? আর তা যদি হয় জন্ম দাতা মাতা-পিতার মত আপন কেউর সাথে তাহলে ধিক সেই নিলজ্জের মত মনুষত্বের দায় এগিয়ে নিজেকে নিয়ে যারা অধিক চিন্তায় মগ্ন।
সময় থমকে দাড়ানো মানুষগুলোও স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে। স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায় আগামী স্বপ্ন বুননের দিনগুলির দিকে। ক্ষন জীবনের মানুষেরা স্বপ্ন দেখে কারো স্বপ্ন সফল হয় কারো বিপরীত। কিন্তু বৃদ্ধ বয়সের স্বপ্ন ভঙ্গুল মানুষগুলোর সময় যেন থমকে দাড়ায় আর এগুতে চায় না।
আদরের নীল মনি, সাতরাজার ধন গর্ভে কতই না কষ্ট করার পর পৃথিবীর মুখ দেখে। মাতা পিতা শতকষ্ট যন্ত্রনা ভোগ করে সন্তানকে বড় করে। এই মাতা পিতাই যখন বৃদ্ধ হন তখন তাদের আদরের সন্তান ও প্রিয় মানুষদের কাছে তেমন আদর যত্ন, আশ্রয় প্রত্যাশা করে। নৈতিক মূল্যবোধের অবক্ষয় গাড়ি বাড়ি প্রাপ্তির শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এক নতুন সমাজের দিকে ধাবিত করছে। কিছু আত্মকেন্দ্রীক মানুষ সামর্থ থাকা সত্বেও মাতা-পিতাকে নির্দয়ের মত প্রেরণ করেন বৃদ্ধাশ্রমে।
উন্নত বিশ্বে বানিজ্যিক এবং দাতব্য সেবায় বৃদ্ধাশ্রম থাকলেও আমাদের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের যৌথ পরিবার কেন্দ্রীক সমাজ ব্যবস্থায় এর পরিচিতি একেবারেই নতুন। তেমনি একটি বৃদ্ধাশ্রম ’’বয়স্ক পূনর্বাসন কেন্দ্র’’ গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার বিশিয়া, কুড়িবাড়ী, মনিপুর হোতাপারাতে ৭২ (বাহাত্তর) বিঘা জমির উপর সবুজ-শ্যামল, নিরিবিলি পরিবেশে অবস্থিত। বৃদ্ধ ও বৃদ্ধাদের পৃথক থাকার ব্যবস্থায় ১টি একতলা টিনসেট ও ৩টি পাঁচতলা ভবন রয়েছে। রয়েছে একটি আলাদা চিকিৎসা বিভাগ। চিকিৎসা বিভাগে তিনজন অভিজ্ঞ চিকিৎসক, ২জন সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত। বিনোদনের জন্য কমনরুমে রয়েছে টেলিভিশন, সংবাদপত্র ও বই পুস্তক।
যাটোর্ধ উপার্জনে অক্ষম, সহায় সম্বলহীন বৃদ্ধ-বৃদ্ধ যারা দুবেলা দুমুটো খাবার পান না। যাদের থাকার জায়গা নেই। যাদের ছেলে মেয়ে স্বচ্ছল হওয়া সত্বেও বাবা মার ভরন পোষন দেয় না বা দেয়ার সামর্থ নেই কিংবা যাদের সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন নেই। এক কথায় আর্থিক বা সামাজিকভাবে যারা অসহায় এ রকম বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য কোন সরকারী বা বেসরকারী সাহায্য ছাড়াই ব্যক্তি উদ্যোগে ও অর্থায়নে থাকা, খাওয়া চিকিৎসা সহ সার্বিক দায়িত্ব পালন করছে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। আর এই মহৎ কর্মকান্ডটির উদ্যোগ ও সফল বাস্তবায়ন ঘটিয়েছেন সেই মহান ব্যক্তিটি হলেন গীভেন্সী গ্রু“পের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খতিব আব্দুল জাহিদ মুকুল।
বয়স্ক শিক্ষাকেন্দ্রের প্রতিটি বিল্ডিং এ টানানো সন্তানের কাছে বাবা মা'র একটি খোলা চিঠি।
প্রিয় সন্তান,
আমি যখন বার্ধক্য উপনীত হব আমি আশা করবো তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্য্যশীল হবে।
ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙ্গে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি, কারন আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছি। আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না।
বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর
তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায়। অসহায় আর অপরাধী মনে করে নিজেকে!!
যখন আমার শ্রবনশক্তি শেষ হয়ে আসছে এবং আমি শুনতে পারছি না তুমি কি বলছ!!
তোমার তখন আমাকে ”বধির’’ বলা উচিৎ নয়।
দয়া করে তুমি পুনরায় বল অথবা লিখে দেখাও।
আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুুর্বল হয়ে আসে।
আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য্য থাকবে আমাকে দাড়াতে সাহায্য করার জন্য।
যেখাবে আমি তোমার পাশে ছিলাম, যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখছিলে পা পা করে . . .
আমার কথা শোন
আমি যখন অসহায়ের মত তোমার নিকট কথা বলবো .. ভাঙ্গা রেকর্ডের মত
আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে . . .
আমাকে নিয়ে ঠাট্টা করো না ... অথবা আমার কথা শুনে বিরক্ত হয়ো না।
তোমার মনে আছে??
তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়ে ছিলে!!!!!
সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বরতে . . . সারাক্ষন জিজ্ঞাসা করতে . . . ’’কখন দেবে কখন দেবে’’. . .
এবং আমার গন্ধ সহ্য করো
বৃদ্ধের মতই আমার গন্ধ হবে
এজন্য।
দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করোনা।
আমার শরীর দুর্বল
ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব দুর্বল হয়ে পড়ে।
আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি।
তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হত কারণ তুমি গোসল করতে চাইতে না।
আমি যখন সহজে রেগে যাই . . . . . . .
এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ
বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে।
আর যখন তোমার অলস সময় থাকবে
আমি আশা করবো তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো . . . . . . . .
আমি এ সময় সর্বদা একাকিত্বে ভূগি এবং কথা বলার মানুষ পাই না।
আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে . . . . . .
যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও . . . .
আমার জন্য কিছু সময় রেখো
তুমি যখন ছোট ছিলে তোমার কী মনে পড়ে?
তোমার খেলনা টেডি বিয়ারের কথাও আমি শুনতাম . . . . .
যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়বো এবং
বিছানায় শায়িত হয়ে পড়বো
তুমি কি আমার যত্ম করার মত ধৈর্য্য রাখবে??
আমি আশা করি তুমি এটুকু ধৈর্য্য রাখবে জীবনের শেষ মুহুর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য
আমি আর বেশি দিন বেঁচে থাকবো না . . .
যাইহোক
যখন আমার মৃত্যু আসবে . . .
তুমি কী আমার হাত ধরে থাকবে না, যা আমাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে?
এবং চিন্তা করোনা . . .
যখন আমার সৃষ্টি কর্তার সাথে দেখা হবে . . .
আমি তার কানে অবশ্যই বলবো . . .
তোমাকে অনুগ্রহ করতে . . .
কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে
তোমার যত্ন ও সহমর্মিতার জন্য ধন্যবাদ
আমরা তোমাকে ভালোবাসি ।।।।
আরও ভালোবাসার সাথে
বাবা-মা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


