somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সমাজতান্ত্রিক ফোরাম' গ্রুপ সদস্যদের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে

২৮ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারবৃন্দ
আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন। আমাদের এই গ্রুপ তৈরীর মূল উদ্দেশ্য ছিল- আমরা যারা সমাজতন্ত্রে বিশ্বাস করি তারা যেন এই প্লাটফর্মে এসে নিজেদের মতামত, চিন্তা ভাবনা গুলো পরস্পরের সাথে শেয়ার করতে পারি। সমাজতন্ত্র প্রতিষ্ঠার রণনীতি, রণকৌশল, সমাজতন্ত্র প্রতিষ্ঠার উপায়, আমাদের করনীয় সর্বোপরি সবাই মিলে একটা মুক্ত আলোচনায় অংশ নিতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই গ্রুপ গঠনের তিন মাস পূর্ন হলেও আমরা এই গ্রুপে এগুলোর কিছুই করতে পারিনি।

এই গ্রুপকে কার্যকরী ও সক্রিয় করতে আমরা কতকগুলো কাজ হাতে নিয়েছি।

১. গ্রুপের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ তৈরি করা হবে। এটা করা যেতে পারে- প্রথমে একটি ডাটাবেস তৈরি করতে হবে- প্রত্যকে গ্রুপ মেম্বারের কাছ থেকে মেইল আইডি সংগ্রহ করার মধ্য দিয়ে। মেইল আইডি সংগ্রহের জন্য প্রত্যক সদস্যের ব্লগে গিয়ে লাস্ট পোস্টে কমেন্ট আকারে একটি বক্তব্য নিয়ে হাজির হতে হবে। সেখানে মেইল আইডি চাওয়া হবে। এই আইডি নিয়ে গ্রুপ মডারেটরের পক্ষ থেকে নিয়মিত সদস্য বরাবর মেইল করে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতে হবে।

২. একটি পোস্ট রাখা হবে- স্টিকি বা নির্বাচিত পোস্ট হিসাবে- যেটিতে সামহোয়ারে যেখানে সমাজতন্ত্র নিয়ে ডিবেট চলছে- সেটির লিস্ট দিতে হবে। এই পোস্ট মডারেটররা নিয়মিত আপডেট করবে- এক/দু সপ্তাহের ডিবেটিং পোস্টগুলোর লিংক সেখানে দিতে হবে। এটির মন্তব্যে সদস্যরা নিয়মিত এসে- বিভিন্ন ডিবেটিং পোস্টের লিংক দিয়ে যাবে। ফলে, কেউ যদি একা একা ডিবেট করেও থাকে- তার দেয়া লিংক ধরে অন্যরাও সেই ডিবেটে অংশ নিতে পারবে। এই নির্বাচিত পোস্টের দেয়া আপডেটকৃত লিংকগুলো মেইলের মাধ্যমেও সদস্যদের কাছে পৌঁছে দিতে হবে।

৩. গ্রুপ আড্ডা চালু করা হবে। মেইলের মাধ্যমে- সবার কাছ থেকে একটি গ্রহণযোগ্য সময় চাইতে হবে- যেসময় বেশিরভাগ সদস্য সময় দিতে পারবে- সপ্তাহের সেই দিন- সেই সময়ে এই গ্রুপ আড্ডা শুরু হবে। এই আড্ডা পোস্ট পুরো সপ্তাহের জন্য স্টিকি করে রাখতে হবে। এই আড্ডা নির্দিষ্ট বিষয় ধরে হতে পারে। যেমন: বাংলাদেশের বিপ্লবের স্তর, বা অন্য কিছু। এবং পরের সপ্তাহের বিষয় কি হবে- এটা নিয়েও সদস্যদের মতামত আহবান করতে হবে।

৪. পরিকল্পনা পোস্ট থাকতে পারে। সেটিও নির্বাচিত পোস্ট হিসাবে থাকতে পারে। সেখানে- এই গ্রুপ কি কি উদ্যোগ গ্রহণ করতে পারে- সেটি নিয়ে পরিকল্পনা আহবান করতে হবে। যেমন, অনুবাদ। জেড নেট, সিডলিং, ওয়ার্কার্স ওয়ার্ল্ড, ডব্লিও এস ডব্লিও এস প্রভৃতি বিভিন্ন ওয়েব সাইটের নিউজ এনালাইসিস গুলো নিজেদের মধ্যে শেয়ার করা ও ভাগ করে অনুবাদের কাজ করা যেতে পারে। এই কাজটি গ্রুপ মানে গ্রুপের সদস্যরাই করবে। ভালো ও প্রয়োজনীয় লেখার লিংক শেয়ার করা ও একেকজন একেক লেখা অনুবাদের দায়িত্ব নেয়ার কথা আমি বলতে চাচ্ছি এখানে। এধরণের আরো বিভিন্ন পরিকল্পনা এই গ্রুপ নিতে পারে।

আপনাদের সবার অংশগ্রহন একান্ত কাম্য। গ্রুপকে কার্যকর ও সক্রিয় করতে আপনারা নতুন নতুন আরোও আইডিয়া দিতে পারেন।

কোনো কিছুই একা করতে গেলে সফলতা আসেনা। সকলে মিলে করলে কাজটি সুচারুরুপে সম্পন্ন হয়। আশা করি আমরা গ্রুপের সকলে মিলে একসাথে গঠনমূলক কিছু করবো।

সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিতে হলে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩১
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×