somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবু একটা শাড়ী জোটে না, জোটে কাফনের কাপড়

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনার মা...আমার মা...আমাদের মা...সারা রাত দাড়িয়ে থাকে একটা নতুন শাড়ীর আশায়। দু-হাটুর ব্যাথা সয়ে যায়, ঘুমকে বিসর্জন দেয়। তবু ক্লান্ত চোখে স্বপ্ন জাগিয়ে রাখে, কেবল ঈদে একটা নতুন শাড়ী পরার আশায়। তারপর ছুটে যায়। অন্য মায়েদের সাথে পাল্লা দেয়। লাঠিপেটা খায়। হুমড়ি খেয়ে পড়ে। উঠে দাড়াতে গিয়ে ফের চাপা পড়ে। কতগুলো ক্ষুধার্থ পা তার বুকে পিঠে লাথি মেরে যায়। মাটির দেহ আবারো লুটিয়ে পড়ে মাটিতে। ছটফট করে। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায় মায়ের হাড্ডিসার দুটি হাত, ধুলো মাখা দুটো পা, এক জোড়া অশ্রু ভরা চোখ, নিথর দেহ। তবুও একটা নতুন শাড়ী জোটে না। জোটে কেবল কয় টুকরো ধবধবে সাদা কাপড়। কাফনের কাপড়।

আমরা নাকি নিম্ন-মধ্যম আয়ের দেশ। দুদিন বাদে উচ্চ-মধ্য আয়ে পৌছে যাবো। জানি, সেদিনও এই মায়েদের কপালে শাড়ীর বদলে কাফনের কাপড়ই জুটবে। সোনার টুকরো শিশুদের হাসি চাপা পড়বে মাটির নিচে।

আর ওরা? ওরা ঠিকই ‘ধর্ম-কর্ম’ করবে। আমাদের সন্তানদের আমাদের মায়েদের এক ঝাঁক বুনো কবুতর ভেবে ধান ছিটিয়ে দেবে। তারপর কাড়াকাড়ি করে খাওয়া দেখবে, আনন্দ পাবে, তৃপ্তীর ঢেকুর তুলবে। সিপাহীরা বলবে বাহ বাহ! আহা! বড্ড দয়ালু...বড্ড জীব প্রেমী...বড্ড বড় মনের মানুষ আমাদের রাজা!

প্রসঙ্গ: ময়মনসিংহে যাকাত নিতে গিয়ে লাশ হলো ২৭ নারী ও শিশু। ছবি: বিডিনিউজ২৪ডটকম

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×