ছিন্ন মুকুল
১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই বসুধায় এসেছি একাকি
একেলা প্রতিটি ক্ষন,
ছুটে চলেছি প্রত্যেকে মোরা
কে বা আপন জন?
ভঙ্গুর এই ধরার বুকে
কেন এ বিশালতা?
চাইনা কভু ছেড়ে যেতে তারে
কেনই বা এ মমতা?
কেন যে আসা মোদের এ ভূবনে
কারন নাহি জানি,
চলে যাব হায় আসবে যেদিন
মৃত্যুর হাতছানি।
কত ব্যাথ্যা আর কর্ম ভেলায়
কেটেছে জীবন কলি,
বিনিদ্র রজনী অকুল পাথার
সাজিয়েছি শ্রম ঢালি।
ক্ষুদ্র রূপ,ক্ষূদ্র পরিধি
হয়ে যাবে সব ম্লান,
পৃথিবীর এই অমৃত সুধার
হবে যে অবসান।
মুকুল হয়ে ফুটেছি মোরা
পাতার গহবরে,
নিঃশেষ হয়ে যাব আবার
সকল ছিন্ন করে।
জীবন ঘন্টা বাজবে যবে
হবে মোর তিরোধান,
মুছে যাবে সব ছিল যত মোর
ইচ্ছা অফুরান।
ছিন্নমুকুল হয়ে তাই
ভাবি প্রতিটি ক্ষণ,
কবে আমার গমন হবে?
কাঁদবে প্রিয়জন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন