somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মভীরু, ধর্মপ্রান, এবং ধর্মান্ধ...

০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশটা ধর্মভীরু মানুষের। যে যে ধর্মই পালন করুক না কেন, আমজনতা বলতে আমরা যাদের বুঝি, তারা সবাই ধর্মপ্রান। ধর্মের গূঢ় তত্ব বুঝুন আর নাই বুঝুন, ধর্মগুরুদের মুখনিসৃত আদেশ-নিষেধ তারা যথাসম্ভম মান্য করার চেষ্টা করেন। এদের অনেকেই অশিক্ষিত, অক্ষর জ্ঞান নেই, শোনা কথাতেই তাদের ভরসা করতে হয়। তাদের অজ্ঞতা মাঝে মাঝে তাদের জন্যে কাল হয়ে দাঁড়ায়। তবুও এই মানুষগুলোকে আমার ভালো লাগে। আমার ভালো লাগে যখন দেখি এক বৃধ বাবা শীতের সকালে কাঁপতে কাঁপতে ফজরের নামাজ পড়তে জায়নামাজে দাড়ান। ভালো লাগে যখন দেখি নূরানী চেহারার কোন লোক সুর করে করে গজল গাইতে গাইতে, অথবা কুরআনের কোন আয়াত আপন মনে তেলাওয়াত করতে করতে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। ভালো লাগে যখন দেখি অজ পাড়া গাঁয়ের কোন মিলাদ মাহফিলে হুজুরের বয়ান শুনে বাড়ির অন্দরমহলে মা-খালাদের চোখ বেয়ে অশ্রু বেয়ে পড়ে, ভক্তিতে। ভালো লাগে যখন দেখি কোন এক গৃহবধু সাঁঝের বেলাতে সিঁদুর মাথায় তুলসীতলাতে প্রদীপ জ্বালিয়ে ধ্যানমগ্ন। পেটে অম্বলের ব্যাথা নিয়ে উপবাস পালন করে এক বিধবা, আমার তাও ভালো লাগে। শীতের সকালে নদীতে ববুক সমান পানিতে ডুবে সূর্যপ্রনামরত ব্রাহ্মনটিকে দেখেও আমার অনেক আপন মনে হয়। চীবর পরিহিত অপুষ্টিতে ভোগা বৌদ্ধ ভিক্ষুটিকে আমার বাসায় নিয়ে এসে সমাদর করতে ইচ্ছে হয়, জীবহত্যা মহাপাপ বলে যে কিনা নিরামিষ ভোজন করে। সেই শুভ্র পোষাক পরিহিত পৌঢ় লোকটির পা ছুঁয়ে আমার আশীর্বাদ নিতে ইচ্ছে করে, যে কিনা তার জীবন যৌবন উতসর্গ করেছে জেসাস আর গির্জাকে ভালোবেসে। সেই মধ্যবয়্সী সিস্টারটির কোমল হাতের স্নেহ পেতে ইচ্ছে করে, সারাটি জীবন যে কিনা কাটিয়ে দিলো মানুষের সবাই। আরো নাম না জানা অনেকের কথা বলে শেষ করা যাবে না।

এই ধর্মভীরু, ধর্মপ্রান লোকগুলোকে আমি শ্রদ্ধা করি, মনের গভীর থেকে ভালোবাসি।

সেইসাথে, আমি সেই ধরনের লোকগুলোকে চোখের কোনা দিয়েও দেখতে পারি না, সারা বছর যাদের কেটে যায় নানা রকম ভোগবিলাসে, ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদির কোন খোঁজ খবরও থাকে না। যাবতীয় প্রকারের দুর্নীতি তারা করে যায় অবলীলায়। ধর্মীয়ভাবে নিষিদ্ধ সকল কাজই তারা করে যায় চোখের অলক্ষ্যে, কেউ কেউ বা প্রকাশ্যে। এদের বেশিরভাগের কাছে নারী একতা জীবন্ত মাংসপিন্ড ছাড়া কিছুই না। ধর্মীয় বিধিবিধানের যে খরনের ব্যাখা তাদের পছন্দ হয়, তারা সেগুলোই গ্রহন করে। তা সে যতই মানবতাবিরোধী হোক। আর সেই তারাই হুজুগে মাতাল হয়ে ধর্ম রক্ষায় ঝাঁপিয়ে পড়ে, সোশ্যাল নেটওয়ার্ক, ব্লগ ইত্যাদিতে তোলপাড় লাগিয়ে দেয়, ধর্মানুভুতি গ্যালো গ্যালো বলে ম্যাতকার ছাড়ে। বিরুদ্ধমতের অধিকারী কাউকে পেলে তাকে অকথ্য ভাষায় গালাগালের বন্যা ছোটায়, বাদ যায় না লোকটির পরিবারও। প্রকাশ্যে দিবালোকে হত্যার হুমকিও দেয়। এইভাবে ধর্মানুভুতির হেফজত করে তারা আবার ফিরে যায় তাদের স্বাভাবিক জীবনে, আর মনে মনে ভাবে, বহুত পূন্য কামিয়ে ফেললাম!

এইসব মৌলবাদী মানষিকতার ভন্ড ধার্মিকদের আমি চুতিয়া বলে গালি দেই। এতে সত্যিকারের চুতিয়ারা যদি অপমানিত বোধ করেন তবে সত্যিকারের চুতিয়াদের নিকট আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী।.......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×