somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতিপ্রাকৃত-২

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথম পর্বঃ Click This Link

দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার এককালের প্রিয়তমা! যার কথা ভেবে এখনও আমার চোখের ঘুম পালিয়ে যায় যোজন যোজন দূরে, যার স্মৃতি এখনও আমাকে কুরে কুরে খেয়ে চলেছে প্রতিদিন, প্রতিক্ষণ। তাকে আমি এভাবে এতরাতে আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখব এটা আমি কস্মিনকালেও ভাবিনি!

হতবাক হয়ে দরজা খুললাম! পাতলা ফিনফিনে নাইটি গায়ে দু'হাত বুকে ভাঁজ করে এই প্রচন্ড শীতের রাতে প্রায় নির্বিকার অবস্থায় ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মনের মধ্যে এলোমেলো আর পরস্পরবিরোধী ভাবনা খেলে গেল। একপাশে সরে গিয়ে তাড়াতাড়ি ওকে ঘরের ভেতর আসতে বললাম। ও ঘরে ঢুকতেই তাড়াতাড়ি দরজা বন্ধ করে খোলা জানালাটাও লাগিয়ে দিলাম। তারপর দু'টো গরম কম্বলে ওকে মুড়ে দিয়ে আমার বিছানায় নিয়ে বসালাম। জিজ্ঞেস করলাম আরও কম্বল লাগবে কিনা? ও মাথা নাড়ল। আমি তাড়াতাড়ি কিচেনে গিয়ে দু'কাপ কফি করে আনলাম। ও কিছু না বলে হাত ইশারায় কফি খাবে না বলে জানিয়ে দিল। একটু বিস্মিত হলেও আমি ওর কাপটা রেখে চেয়ারে বসে নিজের কাপে ধীরে ধীরে চুমুক দিলাম।

কফি শেষ করে ওকে ভালমত পর্যবেক্ষণ করার প্রয়াস পেলাম। ঘরে ঢোকা অবদি ও একটি কথাও বলেনি। শুধু আমার দিকে তাকিয়ে থেকেছে। এতক্ষণে আমি পূর্ণ দৃষ্টি নিয়ে ওকে দেখতে লাগলাম।
দীর্ঘ ছয় বছর পর ওকে এত কাছ থেকে সামনাসামনি দেখছি! যদিও তীব্র শীতের কারণে মুখটা একটু ম্রিয়মাণ দেখাচ্ছিল তবুও ওর সেই অপার সৌন্দর্য এতদিন পরেও একটুও ম্লান হয়নি। বরং এ ক'বছরে সৌন্দর্যের ধার যেন আরও বেড়েছে। এখনও ওর সেই পাগল করা রূপ আমাকে যেন সম্মোহিত করে ফেলতে চাইছে। আমি বহুকষ্টে নিজেকে নিয়ন্ত্রণে আনলাম। ভাবতে চেষ্টা করলাম-এতরাতে ও এই পোশাকে হঠাৎ করে কোত্থেকে, কেমন করে আর কেন আমার কাছে ছুটে এসেছে।

হঠাৎ ও কথা বলে উঠল-
'কেমন আছ?'
'ভাল আছি একথা বলব না। আবার ভাল নেই একথা বললেও মিথ্যে বলা হবে। মনে কর ভালমন্দ মিশিয়ে একরকম আছি।'
'আমাকে দেখে খুব অবাক হয়েছ?' ও আমার চোখের দিকে তাকিয়ে বলল।
'হ্যাঁ, তা হয়েছি বৈকি!'
'অবাক হওয়াটাই স্বাভাবিক। আমি বহুকষ্টে তোমার ঠিকানা জোগাড় করে এতরাতে তোমার কাছে স্বার্থপরের মত সাহায্য চাইতে এসেছি। আমাকে আবার এখনই ফিরে যেতে হবে'
আমি বিস্মিতকন্ঠে প্রশ্ন করলাম-
'এখনই ফিরে যেতে হবে মানে? আমি তো তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না! আচ্ছা তুমি বল দেখি, এতরাতে আর এইভাবে কোত্থেকে আমার এখানে হাজির হলে?'
'সবই বলছি। আমাকে একটু সময় দাও।'

ও কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে সম্ভবতঃ কথাগুলো মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করল-
'তোমার মনে আছে? আজ থেকে ঠিক ছ'বছর আগে তোমার জন্মদিনের গিফট কেনার জন্য আমি বিকেলে বাসা থেকে বেরিয়ে নিউমার্কেটে গিয়েছিলাম?'

আমার মনে পড়ল ১৪ জানুয়ারি আমার জন্মদিন। ভালমত দেখেশুনে আমার জন্য গিফট কিনবে বলে দশ তারিখেই ও মার্কেটে চলে গিয়েছিল আর আমাকে ফোন করে আমার পছন্দের কথা জিজ্ঞেস করেছিল। এত আগে যাওয়ার কারণ হল যাতে সেদিন পছন্দমত কিছু কিনতে না পারলেও পরের দু'দিন ঘোরাঘুরি করে সঠিক জিনিসটা কিনতে পারে আবার পছন্দসই না হলে আবার চেঞ্জ করে আনতে পারে। মেয়েদের এই দরদাম আর হরেক রকম যাচাই-বাছাইয়ের অভ্যাসের কথা আমার ভালমতই জানা ছিল বলে আমি ওকে নিষেধ করিনি।


চলবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×