হাতে রাখো হাত
২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কত দিন কত রাত তোমার জন্য অপেক্ষায়
ক্লান্তিতে বুজে গেছে নির্নিমেষ চোখের পাতা,
এত দিন এত রাতের হিসেব করতে করতে
হাতও নিশ্চল হয়ে গেছে;
সংখ্যাটা বের করা হয়ে ওঠেনি।
তোমাকে ভেবে ভেবে অথর্ব হয়ে গেছে মন
অপেক্ষার এত দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে,
জড় পদার্থের মত স্থবির হয়েছে হাজারও বার...
বিশ্বাসঘাতকতা করতে চেয়েছে ধৈর্যের বাঁধ
বারবার ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল;
কিন্তু তোমাকে পাওয়ার উদগ্র নেশার কাছে
হার মেনেছে সব ক্লান্তি আর জড়তা।
এখনও রাতের পর রাত খোলাচোখে
কেটে যায় প্রহরের পর প্রহর..
দৃষ্টিহীন পাথরচোখে আঁকি মৌনতার অবয়ব;
মনে হয় খোলা জানালাপথে ভেসে আসে
রাতের স্বচ্ছতার মত তোমার নিষ্কলুষ স্পর্শ...
মনে চায় শরীরের পরতে পরতে
জড়িয়ে নিয়ে পরম নিশ্চিন্তে,
আলতো বাতাসের মত বুলিয়ে দিয়ে যাই ভালবাসার পরশ
তোমার অধরোষ্ঠে।
শুধু একবার
পরম বিশ্বস্ততায় ধরা দাও
মনের গহীনে নির্মিত ভালবাসার রাজপ্রাসাদে..
এসো রাতের নিস্তব্ধতার মত চুপিসারে
দখিনা হাওয়ায় ডানা মেলে,
চোখে চোখ রেখে
হাতে রাখো হাত।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন