somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম আগে নাকি বাঙালীত্ব আগে ...

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ধর্ম পালন করবো নাকি সংস্কৃতি, এক উদ্ভট বিতর্কের জন্ম দিয়েছে আজকের পহেলা বৈশাখ। বছরের শুরুই হচ্ছে বিতর্ক দিয়ে !!! আমি যে বাঙালী এটা কি মুছে ফেলতে পারবো নাকি আমি যে মুসলমান এটা বাদ দেয়া সম্ভব ?? এই দুটিই আমাদের অস্তিত্ব, অস্বীকার করার কোন উপায় নেই। বাঙালী মুসলমানরা কি এতদিন সংস্কৃতি পালন করেনি... একজন বিচার বুদ্ধিসম্পন্ন মানুষের কোনটা সঠিক আর কোনটা ভুল এই পার্থক্য অন্তত নির্ণয় করতে পারা উচিৎ।

আমার ধর্ম আমাকে আমার সংস্কৃতি পালনে বাধা দেয়না। ইসলাম আমাকে শিরক করতে কড়াভাবে মানা করেছে। সহজভাবে বললে এমন কিছু করা যাবে না যেটাতে আল্লাহ -এর সাথে কোন কিছুর ন্যূনতম শরিক হবার সুযোগ থাকে। যদি এমন কিছু করেন তাহলে আপনাকে নিজেকে মুসলিম না ভাবাটাই উচিৎ হবে। আপনার সৃষ্টিকর্তা আপনাকে যেটা করতে মানা করেছে সেটা কেন আপনাকে করতে হবে, তাহলে কিসের বিশ্বাস আপনার তার প্রতি। ব্রাজিলের সংস্কৃতি যদি হয় সাম্বা নাচ, লাস ভেগাসের জুয়ার আসর কিংবা আরবদের বেলি-ডান্স, ঘোড়-দৌড়ের প্রতিযোগিতা.... এখন সংস্কৃতির অংশ বলে তো এগুলো জায়েজ হয়ে যাবে না। ইসলামে এগুলো নিষিদ্ধই। মনে রাখবেন, আমাদের সংস্কৃতি পহেলা বৈশাখ শুধু রমনা বটমূল বা শহর কেন্দ্রিক কোন উৎসব না; এখনো গ্রাম গ্রাম-গঞ্জে পহেলা বৈশাখ ভালো মতই পালন করা হয়। বৈশাখী মেলা বসে, হাট গুলোতে এখনো হালখাতা করা হয়, বাড়ীতে নতুন চালের পায়েশ রান্না করে মা-বোনরা। এই দেশের অধিকাংশ মানুষ না জানে ভুভুজেলা কি জিনিস, পহেলা বৈশাখের সাথে ইলিশের কি সম্পর্ক। সমস্যা তৈরি করেছি আমরা ক'জন শহুরে, ফেসবুক দাপুটে বাঙালী নিজেদের সংস্কৃতিমনা আসল বাঙালী মনে করি তারা।

তবে ধর্মের বিষয়টা যখন বললামই একটা কথা না বললেই নয়... মাজারের নামে স্থাপনা গড়ে যে শিরক হচ্ছে বছরের ৩৬৫ দিনই, লাখ লাখ মানুষ প্রতারিত হচ্ছে; এর বিরুদ্ধে কেন আন্দলন হয় না, কোন প্রতিবাদও নেই। খোদ ঢাকা শহরেই কিন্তু এইরকম মাজার কেন্দ্রিক ব্যবসা বেশ রমরমাই বলতে হবে। আশা করি মুমিন বাঙালী এবার এই দিকেও নজর দিবে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×