রসুলপুর। কুমিল্লা শহর থেকে ৫ কি.মি. দূরের এক গ্রামীণ জনপদ। এ গ্রামে আছে এক রেল স্টেশন, নাম সদর রসুলপুর। ১৯৭১ এ রসুলপুর গ্রামের এ রেল স্টেশনের পাশে আস্তানা গেড়েছিল পাকিস্তানী হানাদার বাহিনীর একটি দল। মুক্তিযুদ্ধের নয় মাসে তারা আশেপাশের গ্রামগুলো থেকে শতশত মানুষকে ধরে এনে এখানে হত্যা করেছে নির্মমভাবে। পাকিস্তানী বর্বর ঘাতকের দলটিকে সহায়তা করেছে রাজাকার নামের কতিপয় কুলাঙ্গার। মুক্তিযুদ্ধের পর এখানে পাওয়া গেছে শতশত মানুষের মাথার খুলি, হাড়গোড়, কঙ্কাল। পরবর্তীতে এ স্থানটিকে বধ্যভূমি হিসেবে চিহ্ণিত করে সরকারি উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়েছে। কয়েক বছর ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে এটি। এখানে এ পর্যন্ত আয়োজন করা হয়নি কোন অনুষ্ঠান। এবারের বিজয় দিবসে কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ গ্রহণ করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। এ কলেজের ৫০০ ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা মহান বিজয় দিবসের সকালে ৪ কি.মি. পায়ে হেঁটে কলেজ ক্যাম্পাস থেকে রসুলপুরের এ বধ্যভূমিতে এসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবে মুক্তিযুদ্ধের অমর শহীদদের। স্থানীয় জনগণের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাদের জানানো হবে ফুলেল সংবর্ধনা। আলোচনা সভার পর পরিবেশিত হবে মক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগীত, কবিতা, নৃত্য ও নাটিকা সমন্বয়ে গীতি আলেখ্য 'স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো'।
আলোচিত ব্লগ
Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন
অটো কে বন্ধ করা যাবে না।

অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন
পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন
ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন
ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।