
বাইরের জিনিসের চেয়ে ঘরে তৈরি খাবার তুলনামূলক সবসময়ই ভাল।কারন বাইরের জিনিসের কোনো গ্যারান্টি নেই।কিনা কি দিয়ে বানায়!সবকিছু পরিচ্ছন্ন থাকে কিনা ইত্যাদি।
এখানে দেয়া কেকের রেসিপিটি খুব সহজ তাই হাতের কাছে থাকা জিনিস দিয়ে যখন ইচ্ছা বানাতে পারবেন।দেখে নিন উপকরনগুলো--
১-ময়দা ১কাপ
২-ডিম ২টি
৩-চিনি ১কাপের চার ভাগের তিন ভাগ
৪-বেকিং পাউডার ১চা চামচ
৫-লেবু একটি
৬-সয়াবিন তেল আধা কাপ

পদ্ধতি :
১-তেল আর চিনি একটা পাত্রে নিয়ে ভাল করে ফেটে নিন।এতে ছোট একচিমটি লবন দিয়ে মিশিয়ে দুইটি ডিম ভেঙ্গে দিন।ডিম দেয়ার পর ফেটবেন না বরং আলতো হাতে মেশাবেন।

২-এবার এক কাপ ময়দার সাথে এক চা চামচ বেকিং পাউডার মিশিয়ে চেলে নিন।কাপে ময়দা মোটেও ঠেশে ভরবেন না,সাধারন ভাবে নেবেন।এবার অল্প করে করে দুই তিন বারে ময়দা কেকের মিশ্রনে মিশিয়ে নিন।নিচের ছবির মত হালকা চকচকে মিশ্রন হবে।

৩-একটা মাঝারি ফ্রেশ লেবু নিয়ে সবজি কুরুনি দিয়ে এর উপরের সবুজ বা হলুদ অংশ কুরিয়ে নিন।কুরুনি না থাকলে ছুড় বা বটি দিয়ে সবুজ অংশ পাতলা করে কেটে কুচিকুচি করে কেটে নিতে পারেন।এবার এগুলো কেকের মিশ্রনে দিয়ে দিন।এক ফালি লেবুর রসও মেশান।ব্যাস হয়ে গেল আয়োজন।

৪-যদি মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে ভাল প্লাস্টিক পাত্রে মিশ্রন ঢেলে ৪-৫মিনিট বেক করুন।না থাকলে নরমাল ইলেক্ট্রিক ওভেনের জন্য একটি মাঝারি স্টিলের পাত্রে তেল মাখিয়ে তাতে মিশ্রন ঢেলে প্রিহিট করা ওভেনে ১৫০ ডিগ্রিতে ৩০মিনিট বেক করুন।বাদামী রঙ ধরলে নামিয়ে নিন।

লেবুর খোসায় থাকা এসেনশিয়াল অয়েল আপনার কেকের মাঝে অপূর্ব লেমন ফ্লেভার ছড়াবে।এবার আর কি?মনের সুখে উপভোগ করুন ন্যাচারাল লেবুর স্বাদে মজাদার কেক।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


