somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে থাক স্বপ্নের সম্পর্কগুলো---

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের জন্য কখনো কখনো অশ্রু মোছানোর একজন লোক লাগে,কখনো কখনো এমন কাওকে দরকার হয় যে মনটা ভাল করে দেবে।ভাল হয় সেটা যদি কাছের কেউ হয়।যদি সেটা এমন কেউ হয় যার সাথে জীবন ভাগাভাগি করে নেয়া হচ্ছে তবে এর চেয়ে ভাল আর কিছুই হতে পারেনা।

মানুষের জীবনে সবচেয়ে দরকারি জিনিস কোনগুলো? অনেকেই বলবেন অর্থবিত্ত,সম্পদ।এটা ঠিক অর্থ অনেককিছুই এনে দিতে পারে অনেক কিছুই সহজ করে দিতে পারে।কিন্ত অর্থ সবকিছু দিতে পারেনা।

জীবনে যোগ্যতা অর্জন করা খুব জরুরী। কারন একান্তই নিজের জিনিসগুলোই নিজের সাথে থাকে।অন্যেগুলোর কোনো গ্যারান্টি নেই।তবে জীবনকে সত্যিকার অর্থেই সুন্দর আর অর্থবহ করতে পারে মানুষের জীবনের সম্পর্কগুলো।পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক সবকিছু মিলেই কিন্ত মানুষের জীবনটাকে ভরিয়ে তুলতে পারে যদি সেগুলো সুন্দর হয়।অথচ দেখুন জীবনে যোগ্যতা বা সম্পদলাভের জন্য আমরা যতটা যত্নবান,ততটা কি আমরা আমাদের সম্পর্কগুলোর প্রতি যত্নশীল হই?বস যাতে বিরক্ত না হয় তার জন্য যতটা সতর্ক থাকি পরিবারের লোকের প্রতি কি ততটা সতর্ক থাকি?যদি থাকতাম তবে আমাদের জীবনটাই স্বর্গ হতো।

জন্মসূত্রেই আমরা একটা পরিবার পেয়ে যাই (পছন্দ না হলেও চেঞ্জ করার উপায় নেই) সেই সাথে পেয় যাই রক্তের সম্পর্কগুলো।তাদের সাথে দুরত্ব তৈরী হলেও সম্পর্ক শেষ হয়ে যায় না।কিন্ত হৃদয়ের সম্পর্ক কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক এত নাজুক কিন্ত এত মধুর যা বাচিঁয়ে রাখতে হয় যত্ন, আদর আর ভালবাসা দিয়ে।

আমার কাছে মনেহয় এই সম্পর্কগুলো মাকড়সার জালের সুতার মত সূক্ষ্ম অসংখ্য বিশ্বাস আর আস্থা র সংযোগে তৈরী হয়।ভাল আচরণ, যত্ন আর মনোযোগ নতুন নতুন সুতা দিয়ে নতুন বন্ধন তৈরী করে।এই সূক্ষ্ম সুতার বাধন যে সম্পর্কে যত বেশি থাকে সেই সম্পর্ক ততবেশি মজবুত। অবহেলা, অমনোযোগ আর খারাপ আচরণ এক একটি সূক্ষ্ম সুতার সংযোগ ছিন্ন করে দেয়।বাইরে থেকে হয়ত তেমন কিছু বোঝা যায় না,যে কষ্ট পায় শুধু সেই বোঝে।কিন্ত এমন চলতে চলতে একসময় বেশিরভাগ সংযোগই ছিন্ন হয়ে যায় তখন সম্পর্কটি মৃত সম্পর্কে পরিনত হয়।

তখন মনের কথা বলার জন্য,অশ্রু মোছানোর জন্য বাইরের লোক খুজে বেড়াতে হয়।কিন্ত আন্তরিক একজন শ্রোতা, মমতাময়ী একটি হাত হয়ত চিরকাল কাছেই ছিল শুধু মনোযোগ আর সময়ের অভাবে তা দূরে চলে গেছে।

আজকাল দুনিয়া অনেক স্বার্থপর। অন্যের সমস্যার কথা শোনার কারো সময় নেই।ফেসবুকের ফ্রেন্ডলিস্টে যত মানুষ থাকে তার কয়জন সত্যিকারের বন্ধু?ভয়ানক কোনো সমস্যার মুখে মেসেঞ্জারের চ্যাটলিস্টে এমন কয়জনকে পাবেন যে আপনার সমস্যার কথা শুনতে রাজি হবে?অথচ আমরা পরিবারের মানুষকে দূরে ঠেলে দিয়ে ভার্চুয়াল জগৎ নিয়ে পড়ে থাকি।

বেশির ভাগ মানুষই স্বামী স্ত্রীর সম্পর্কের মূল শুধু শারীরিক সম্পর্কটুকুই মনে করে।হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটা ব্যাপার।কিন্ত শুরু থেকে একটা সুন্দর মানসিক বন্ধন তৈরীর ব্যাপারে যত্নশীল না হলে পরে আর তা তৈরী করা যায় না।একে অন্যেকে সময় দেয়া,কথা বলা,অনুভূতিগুলো জানা,মতামতের মূল্য দেয়া এই সবকিছু মিলিয়ে যে চমৎকার সম্পর্কের ভিত্তি প্রতিষ্ঠিত হয় তা শত দূর্যোগের মাঝেও ভেংগে যায় না।

জীবনে যতই প্রতিষ্ঠিত হওয়া হোক যদি উপযুক্ত জীবনসঙ্গী না থাকে তবে জীবনের সত্যিকার আনন্দ উপভোগ করা যায় না।সেই সত্যিকার জীবনসঙ্গী খুজে নেয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার সাথে সত্যিকারের বন্ধন তৈরীর ব্যাপারে যত্নশীল হওয়াটাও গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন জীবনতো একটাই,প্রিয়জনের জন্যে এটুকু করবেন না তো কার জন্য করবেন?



সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×