somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

জিহাদ

০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহানবী (সঃ) সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। বিদায় হজ্জে তিনি তাঁর দায়িত্ব সম্পূর্ণ করার বিষয়ে জিজ্ঞাস করলে এক লক্ষ চৌদ্দ হাজার সাহাবা (রাঃ) সাক্ষ্য দিলেন তিনি তাঁর দায়িত্ব সম্পূর্ণ করেছেন। তার মানে সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করেই তিনি দায়িত্ব সম্পূর্ণ করেছেন।কাজেই বুঝা গেল সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফরজ নয়।কারণ তিনি বিশ্বনবী, (সঃ) ওটা ফরজ হলে তাঁর (সঃ) দায়িত্ব সম্পূর্ণ হতো সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর।

জন্মভূমি মক্কায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেননি।পরে তিনি মক্কা জয় করেন।তিনি মদীনায় একটা চুক্তি নামার মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন।যাকে মদীনা সনদ বলা হয়। যাতে লেখা ছিল মদীনার ইহুদী খ্রিস্টান ও মুসলমান মিলে একটা জাতি গঠন করবে।তাহলে সনদ বা চুক্তি অনুযায়ী উহা ইসলামী রাষ্ট্র হলে ইহুদী রাষ্ট্র নয় কেন? তাহলে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন কোথায়? তাঁর পরের যারা, তাঁরা তাঁর খলিফা। তার মানে মহানবী (সঃ) যে রাষ্ট্র রেখে গেলেন তাঁরা সে রাষ্ট্রের খলিফা বা প্রতিনিধি। তা’হলে ইসলামী রাষ্ট্র কোথায়?

ক্বোরআনের আইনের কথা যদি বলেন, তাহলে বলব তিনি ইহুদী শাসন করেছেন তাদের ধর্মগ্রন্থ তৌরাহ দিয়ে। তবে মুসলমানদের শাসন করেছেন ইসলামী আইনে।আর জিহাদ তিনি যা করেছেন তা’ নিস্ফলা ছিল না। ফল না আসার সম্ভাবনার ক্ষেত্রে তিনি জিহাদ করেননি।তাহলে এখন যারা জিহাদ করছে তারা কেমন কি জিহাদ করছে? তাদের জিহাদে মুসলমান শুধু ক্ষতিই গুণে যাচ্ছে। কোথাও কোন লাভ হচ্ছেনা। এসব জিহাদী এবং তাদের নেতা মুসলীম জাতির অভিশাপ। এমন বৃক্ষের দরকার নেই যাতে ফল ধরে না; শুধুই বিষ ঝরে। জিহাদ হবে মানব মঙ্গলে, অমঙ্গলে নয়।

জিহাদ হলো আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন যাপন প্রচেষ্টা। কারো ক্ষতি সাধন নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা নয়। কাজেই প্রচেষ্টা এমন হবে যাতে কারো অহেতুক ক্ষতি হবেনা। মহানবীর (সঃ) জিহাদ অহেতুক ও অর্থহীন ছিলনা।

বিঃদ্রঃ ব্যক্তিগত কাজে ব্যস্ততার কারণে কিছু দিন হয়ত আমাকে ব্লগ থেকে দূরে থাকতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×