
মহানবি (সা.) বলেছেন,‘কুল্লু বিদয়াতিন দলালাহ-প্রত্যেক বিদয়াত বা নতুন পথভ্রষ্টতা’। কিন্তু নতুন চাঁদ বা আল হেলাল হেদায়েত। কারণ আমরা এর মাধ্যমে রমজান, ঈদ, হজ্জ ও কোরবানীর তারিখ জানতে পারি।তা’ছাড়া মহানবি (সা.) নিজে যখন নতুন ছিলেন তখন তিনি হেদায়েত ছিলেন। আর প্রত্যেক পুরাতন যা এখন হেদায়েত এগুলো যখন নতুন ছিল তখনও এগুলো হিদায়েত ছিল। এগুলো পথভ্রষ্টতা থেকে হেদায়েতে পরিণত হয়নি।কাজেই নতুন পথভ্রষ্টতা হতে হলে সেটাকে মন্দ হতে হবে ভাল হলে হবে না। ভাল নতুনকে বিদয়াতে হাসানাহ বলা হয়। আর বিদয়াতে হাসানাহ কে আলেমগণ পথভ্রষ্টতা বলেন না।যেমন মাদ্রাসা ও ট্রাক্টর।কিন্তু বিদয়াতে সাইয়েয়াহ বা মন্দ বিদয়াতকে পথভ্রষ্টতা বলে। যেমন আজানের স্থলে ঘন্টা বাজালে সেটা পথভ্রষ্টতা হবে। কিন্তু উটের পিঠে চড়ে হজ্জ্বে গমনের স্থলে বিমানে চড়ে হজ্জ্বেগমন হলে পথভ্রষ্টতা হবে না।কাজেই বিদয়াত বলতে মহানবি (সা.) বিদয়াতিন সুয়িন বা বিদয়াতিন সাইয়িয়াতিন বুঝিয়েছেন এটাই সাব্যস্ত। কারণ এখানে বিদয়াতের সাথে মন্দ যোগ না করা হলে সেটা বাস্তব সম্মত অর্থ প্রদান করে না।কারণ এটা মহানবির (সা.) নতুন অবস্থাকেও বিতর্কীত করে ফেলে।কাজেই নতুন হলেই পথভ্রষ্টতা হবে এটা নিচক ভুল ধারনা।
আমার বিশ্লেষণ গ্রহণ করা হলে এমন অনেক কিছুই বিদয়াত সাব্যস্ত হবে না, যে গুলোকে অনেকে বিদয়াত বলে থাকে।
বিঃদ্রঃ ছবি দ্বারা বুঝানো হচ্ছে এ সুন্দর নক্সা মহানবির (সাঃ) জামানায় ছিল না। এটা মসজিদে ব্যবহার কারা জায়েজ হবে কি? উত্তর ‘হ্যাঁ’ হলে এটাই সাব্যস্ত হবে যে ভাল নতুন পথভ্রষ্টতা নয়। আর উত্তর ‘না’ হলে বলব এ উত্তর যুক্তি সংগত নয়।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৮ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




