somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

কাউয়ার জাত সস-৩

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পক্ষীকুলে মহাত্যাগী কাউয়ার জাত
ত্যাগকরে পোশাকেতে উচ্চাসনে বসে
হঠাৎ মানুষ দেখে গা ভিজে কি রসে
ঘিন ঘিন মনটায় অবস্থা চরম!
বিরক্তি তিরিক্ষি মনে কেমন বজ্জাত!
ত্যাগপরে কাকা ডেকে সকলে সম্ভাসে
পরান মোচড়ে তার ত্যাগের সুবাসে
মগজ আগুনে হয় মেজাজ গরম।

বেয়াদব কাক পক্ষী লজ্জা নেই মনে
ত্যাগযন্ত্র উপরেতে করে রাখে তাক
ভক্তি তার নেই কোন মান্যগণ্য জনে
সাবধানে থাকা চাই যার আছে টাক।
আনন্দে কাউয়া ঢালে পরানন্দে জল
ত্যাগে তার কারো হয় আনন্দ অচল।


কাকা ও কাক

কাক ডাকা প্রভাতের বাতাস আরাম
কাকা ডেকে কাকে লোকে জানায় সম্মান
কাকাদের আবর্জনা কাকেরা সন্ধান
করে তারপর খেয়ে সাফ করে ফেলে।
কাকারাতো কাকদের করে বদনাম
কাকাদের মনে নেই কাকদের টান
হয়না কাকারা কেউ কাক মেজবান
পারলে তাড়িয়ে দেয় বাক্যবান শেলে।

কি বলব কাকের দুঃখ আছে বে-শুমার
কোকিলে নিজের বাচ্চা কাক দিয়ে পালে
খানদানি পাখিটার এহলো আচার
কোকিলে দেয়না দোষ কাকা কোন কালে।
একজনে ডাকে আর দাম পায় অন্যে
কাকাদের স্নেহ নেই কাকদের জন্যে।

ব্লগার কাউয়ার জাত

ব্লগে আছে একজন কাউয়ার জাত
তেড়ে ফুঁড়ে আসে তার অমতের মতে
তার মতে অন্য মত মিল হবে হতে
নতুবা মেজাজ তার বিগড়ায় খুব।
এ জগতে কত মত আসে দিন রাত
হাজার পেরিয়ে মত হতে শতে শতে
অনেকেই দেয় মত অন্যের অমতে
অহেতুক অন্যমতে কেবা দেয় ডুব?

নিজ মতে চলাচল খুব ভালো হয়
অন্যমতে অপমান ছেড়ে চলা ভাল
অন্যমতে আক্রমন করা ভাল নয়
নতুবা বিবাদ বেড়ে হয় যে নাকাল।
কাউয়ার জাত মতে তিনি খুব ঠিক
এমনি নিজের মতে সবাই সঠিক।

বিঃদ্রঃ শেষ সনেট খুব দ্রুত লেখায় কি লিখতে কি লিখেছি জানি না।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×