
(এক)
চড়ুই দম্পতি থাকে অন্যের বাসায়
ভেন্টি লেটরের ঘরে, খড় কুটো ঘাস
দিয়ে স্বামী-স্ত্রী সাজায় সুখের নিবাস
কিচি মিচি কিচি মিচি শব্দে ভরে ঘর ।
প্রাসাদে বাচ্চার জন্মে আনন্দে ভাসায়
পাখিদের মন-প্রাণ। সুখে বসবাস
বিনে ভাড়ার ঘরেতে স্বাচ্ছন্দ প্রশ্বাস
ফুরফুরে মেজাজেতে আনন্দের স্বর।
চড়ুই অনেক খাটে খাবারের জন্যে
বাচ্চা-কাচ্চা অপেক্ষায় থাকে সারা বেলা
মুখে মুখে খায় তারা মা-বাবা সৌজন্যে
ছানাদের জন্য নেই কোন অবহেলা।
চড়ুই পাখির দল বৃক্ষ তরু শাখে
কিচি মিচি শব্দে মন মুগ্ধকরে রাখে।
(দুই)
দরজার উপরের ভেন্টি লেটরের
ফোঁকরে তৃণের বাসা। খড় কুটো ফেলে
দরজার সমুক্ষেই।কারো রাগ হলে
কি করে বুঝাই তাকে, এ ছোট্ট চড়ুই।
হতেই হবে মমতা মনে সকলের
ছোট্ট পাখিটির জন্য। কি লাভ রাগলে
সামান্য পাখির প্রতি। কি লাভ রাখলে
জমায়ে কোন ক্ষোভের উত্তপ্ত কড়ই।
সারাবেলা উড়াউড়ি করে কিচিমিচি
ভোরবেলা জেগেউঠি ওদের ডাকেতে
ছাওগুলো ডেকে উঠে ঠোঁটে কচিকচি
ওদেরকে চুরিকরে বালক ডাকাতে।
চড়ুই কেঁদেই মরে বাচ্চাদের জন্য
বালক চোরের নেই সামান্য সৌজন্য।
(তিন)
আমার গৃহ মেম্বার চড়ুই দম্পতি
দু’বাচ্চা সহ থাকেন। ভিন্ন খান তারা
নিজেরা জোগাড় করে। তারা আত্মহারা
বিনে ভাড়ায় এমন থাকতে পারায়।
বালকের দল দেখি মন্দ মতি গতি
আড় চোখে তারা দেখে, কূ-মতি ইশারা
এদের প্রশ্রয় দিলে চড়ুই বেচারা
সর্বহারা হয়ে যাবে, এমন কে চায়?
আমরা বালক দল তাড়িয়ে দিয়েছি
চড়ুই বেঁচে থাকুক নিবাসে আপন
পাখির স্বছন্দ প্রাণ দু’চোখে দেখেছি
দেখেছি ওদের নিত্য জীবন যাপন।
পাখি হলো প্রকৃতির সুন্দরের প্রভা
থাকেনা ওদের ভিন্ন, প্রকৃতির শোভা।
(চার)
চড়ুই দু’জনে বাচা মিলে মিশে থাক
মিলে মিশে থাকা ভাল সর্ব লোকে কয়
অমিল সাকুল্যে বড় মন্দ কর্ম হয়
সহ্যকারী পুরুষেরা দাম্পত্যতে ভাল।
নারী সদা স্বামী থেকে সমাদর পাক
স্বামী থেকে স্ত্রীকে কোন অনাদর নয়
ভাল আচারেতে তার মন কর জয়
তার সাথে কথা নয়, মন করে কাল।
পাখিদের থাকবে না বিবেক মোটেই
এটাতো অচল কথা। মনে রেখে গতি
জেন রাখ খুনসুটি এমন ঘটেই
প্রেমেতে এসব কিছু করে রাখ নতি।
দু’জনে দু’জনে রাখ শান্তিতে আদরে
থাকুক এমন চিত্র অন্দরে সদরে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



