
অধ্যাপক বলেছেন, একটি ছেলের
একটি সত্য কাহিনী। যে চলায় থেমে
দেখেছে হেরেছে তার প্রেয়সির প্রেমে,
যে গিয়েছে অন্য পথে অন্য ঘরে চলে।
অতঃপর সে এসেছে দেখতে জলের
ধারা কত বয়ে চলে, সে গিয়েছে ঘেমে
দেখে জ্বলে পূর্ব প্রিয়।স্বামী সহ নেমে
পারেনি ফিরাতে তারে কোনই কৌশলে।
এমন গভীর প্রেম অঠাঁই এমন
বুঝেনা অনেক জন। সেখানে শতেক
বিপত্তি ঘটতে থাকে যেখানে চয়ন
অবোধ করে সে ফুল, সময়ে অনেক।
জ্বলন্ত মরন দেখে বুঝেছে অবোধ
অবশেষে হলো তার প্রেম ঋণ শোধ।
বিঃদ্রঃ কাহিনী সত্য, তবে সনেটে বুঝতে একটু কষ্ট হতে পারে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



