
লাশের সৌজন্যে দাহ, অথবা কবর
আত্মার গন্তব্য হবে কোথায় কে জানে?
হারানো আত্মারা নেই মনুষ্য সন্ধানে
ক্ষণকালে বাড়াবাড়ি শুধুই অযথা।
শুনি পরজগতের নানান খবর
কতজন কতভাবে কতকথা মানে
প্রত্যেকের নিজ নিজ বিশ্বাসের টানে
গরমিলে জানা যায় কত শত কথা।
মানুষেরা থাক বলি একসাথে সব
তারপর যে যেথায় যাবে একা একা,
নিজেদের একাত্মতা করে অনুভব
সুমধুর করে রাখ একসাথে থাকা।
তোমাদের গরমিলে তবু আছে মিল
মানুষ মানুষ হলে গুঁছবে অমিল ।
সেন্টিনেল দ্বীপের আদিম বাসিন্দা
ভারতের আন্দামান সেন্টিনেল দ্বীপ
আদিম জনগোষ্ঠির স্বাধীন জীবন
ওরা ধরে না কারোর দাম্ভিক চরন
ওদের জীবন চলে নিজেদের মত।
সভ্যতার মাঝে জ্বলা শান্তির প্রদীপ
ওদের শান্তির জন্য থাকা প্রয়োজন
ওদের ক্ষতির থাক বন্ধ আয়োজন
সেথায় বিরাজে যেন শান্তি চিরায়ত।
ভারতের এককোনে থাকনা আদিম
নির্ভয়ে জীবনটারে নিরাপদে গড়ে
সভ্য ও আদিম হোক বন্ধুত্ব প্রতীম
আদিম না উড়ে যাক সভ্যতার ঝড়ে।
দূর হতে তারা তাক বিবেক ছায়ায়
জীবন তাদের মত প্রকৃতি মায়ায়।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



