
একটা কুঁড়ের হদ্দ স্বামী নিয়ে স্ত্রীর
যন্ত্রণার শেষ নেই। অভাবের টানে
নিদারুন অপমান নিত্য বয়ে আনে
অপরিমেয় কষ্টের নিদ্রা খরা রাত।
‘মরে গেলে বাঁচি’ মনে অপেক্ষা অধির
ধুঁকে ধুঁকে বেঁচে থাকা জীবন কাননে,
কখনো জলের ধারা করুণ আননে
রাতে ঝরে বয়ে আনে বিমর্ষ প্রভাত।
আশাগুলো রাত দিন পুড়ে হয় ছাঁই,
কত সয়ে চলা যায়? ক্রম অবনতি
তিরহিত করে মন উপড়ে বালাই
ফিরাতে হবেই হবে জীবনের গতি।
স্ত্রী মোচড় দিয়ে উঠে ক্লান্ত অবয়বে
কর্মগুণে দেখে তারা সুখে আছে সবে।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



