
মাটির ভিতরে থেকে দেহ আমাদের
প্রাণহীন পড়ে একা, পঁচে যাবে সেই
দেহখানি দিনে দিনে, রইবেনা এই
তরতাজা প্রাণময় পরিপাটি রূপ।
ঘরের কর্তায় তারা নিবে প্রসাদের
বাইরে অশ্রুতে ভিজে।থাকবে না ঠাঁই
নিজের ঘরতে কারো। কোন স্থান নাই
এক কোনে বসে থেকে রইবে যে চুপ।
স্বজনেরা নিয়ে যাবে মাটি চাপা দিতে
অথবা করতে দাহ জলন্ত আগুনে,
কেউ কি পারবে তারে আর বুকে নিতে?
শেষ বিদায়ে রাখবে সকলে নির্জনে।
সঞ্চিত সকল ধন পরের দখলে
ছেড়ে যেতে হবে একা, কিছুই না বলে।
আরাম নগর
হাসি আর খুশি দুই জমজ বোনের
আনন্দ একটি ভাই, বাবা সুখ মিয়া
তাদের মায়ের নাম বিথি শান্তি পিয়া
বিরাজে তাদের মাঝে আয়েশি জীবন।
বোনের জন্যেতে ভাই আনন্দ, মনের
গভীরে জমিয়ে রাখে স্নেহের দরিয়া
বোনেরাও ভাবে খুব ভাইটিকে নিয়া
মিলে মিশে তারা সবে সবার আপন।
ঝগড়া করেনা তারা রাগ ক্ষোভ নেই
ভাসেনা কেহই তারা দু’চোখের জলে
সবকিছু মানে তারা অতি সহজেই
অমিল পালায় দুরে তাদের কৌশলে।
আরাম নগর গ্রামে করে বসবাস
গড়েছে সকলে তারা শান্তির নিবাস।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



