
ভারতের আন্দামান সেন্টিনেল দ্বীপ
আদিম জনগোষ্ঠির স্বাধীন জীবন
ওরা ধরে না কারোর দাম্ভিক চরন
জীবন ওদের চলে নিজেদের মত।
সভ্যতার মাঝে জ্বলা শান্তির প্রদীপ
সর্বদা ওদের জন্য থাকা প্রয়োজন
ওদের ক্ষতির থাক বন্ধ আয়োজন
সেথায় বিরাজে যেন শান্তি চিরায়ত।
ভারতের এককোনে থাকনা আদিম
নির্ভয়ে জীবনটারে নিরাপদে গড়ে
সভ্য ও আদিম হোক বন্ধুত্ব প্রতীম
আদিম না উড়ে যাক সভ্যতার ঝড়ে।
দূর হতে ওরা থাক বিবেক ছায়ায়
জীবনে থাকুক তারা প্রকৃতি মায়ায়।
বিঃদ্রঃ কবিতাটি ব্লগার পদাতিক চৌধুরীর অনুরোধে লেখা।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



