
মেঘের আড়ালে কাঁদে একলা আকাশ
ঈদ ধুয়ে যায় যেন শোকের পানিতে
বিন্দু বিন্দু অশ্রু জমে চোখের কানিতে
ঈদেও কান্নায় ভাসে শেখ হাসিনায়।
আগষ্টে হাসির ঈদে শোকের প্রকাশ
অবচেতনেতে হয়। স্বজন স্মৃতিতে
সেথায় রক্তের দাগ, পারে ঢেকে দিতে
কেউ কি মনেতে জাগা শব্দ হায় হায়?
পনের একুশ স্মৃতি অন্তরে অনল
হাসিনার আগষ্টের ঈদে শোকবান
উড়ন্ত হৃদয়টারে করেছে অচল।
নিরন্ত বইছে মনে ক্ষোভের তুফান
পিশাচ মনেতে দেখে আনন্দ উল্লাস
বিচার বিলম্বে মন হয় যে উদাস।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



