যাকে একবার অমন করে পাগলের মতো ভালোবাসো তাকে কি করে পায়ে ঠেলে দাও ? বুঝিনা !! আমি তো কাউকে ভালবাসলে অমন করে দূরে সরাতে পারিনা । দক্ষ অভিনয় শিখিনি বলে তোমাদের আসরে বড্ড বেমানান আমি । সকালে প্রেম প্রেম খেলা । বিকেলে ভার্চুয়াল লীলা !! আহা !! কেন যে শিখিনি ?? তোমাকে বড্ড ভালবেসে ফেলেছিলাম । বোধোদয় হবার পর দেখলাম , আমি তো ভুলের মধ্যেই হাবুডুবু খাচ্ছি । দূর ! মায়া না ছাই !! আমার জন্য তোমার চোখে যে মায়া আমি দেখেছিলাম ওখানেও ছিলো দারুন সব অভিনয় । যখন বুঝলাম তখন দম
আটকে যাচ্ছিলো । আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ।
তুমি এখন খোলা আকাশের নিশ্চিত পাখি হয়ে উড়ে বেড়াও । পাওয়া না পাওয়ার হিসেবের সব লেনদেন চুকিয়ে তোমাকে মুক্তি দিলাম । অযাচিত প্রেম প্রেম খেলা জানিনে বাপু !! তাই আমার এই আকুলতা কে কথা ধরে নিও । জানি একদিন যাকে *দেবী* বলে বুকে জড়িয়েছিলে আজ তাকে অবলীলায় ছুড়ে ফেলে দিতে দ্বিধা হয়না তোমার । না না কষ্ট পাচ্ছিনা । অবাক ও হচ্ছিনা । ওই যে বললাম , প্রেমের খেলা শিখিনী । আমার বুকের ভাজে ভাজে যে কান্নাগুলো আর হাহাকার গুলো লুকানো সেগুলো আমারই থাক ! ভয় নেই এই কান্নার জল তোমাকে ছোবেনা কোনদিন । এই হাহাকারের শব্দ গুলো বুক পকেটের খুচরো পয়সা ভেবে ফেলে দিও , পাছে ঝনঝন আওয়াজে তোমার অন্তর জ্বালা হয়। কষ্টের নীল লতায় পা জড়িয়ে যায় । হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাই , বুকের ভিতরে তিব্র এক যন্ত্রণা !! ভয় পেওনা , অভিশাপ দেবোনা ।। ভালো থেকো । তোমার ভালো থাকা টুকু অন্তত আমায় শান্তি দেবে । আমি যে মিথ্যে করে তোমায় ভালবাসিনি , একদিন হয়তো বুঝবে !
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




