somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি (৩)

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিঠি

বাইরে কড়া রোদ অথচ আজ আষাঢ় এর প্রথম দিন । মনে পড়ে গেলো কিছুকাল আগের সেই আষাঢ়ের কথা । তাই কি- বোর্ড আর আঙ্গুলের মিলন ঘটিয়ে লিখতে বসলাম । অফিস থেকে বাসায় ফিরছি । রাস্তা প্রায় জনমানব শূন্য ।
একটা রিকসার পর্যন্ত দেখা নাই । আমি একা কেবল হেঁটে চলেছি । ভুল করে ছাতাটাও আনা হয়নি । একরকম ভিজে একাকার হয়ে বাসায় ফিরছি । এক মুহূর্তের জন্য মনে হোল , আমার পাশে যদি প্রিয় সেই বন্ধু টি থাকতো ? আমি কল্পনায় ডুবতে লাগলাম । ক্যামন যেন একটা ঘোরের মতো । অবাক হলাম ওর দাঁড়িয়ে থাকা দেখে !
তীব্র বৃষ্টির সন্ধায় রাস্তায় আমরা দুজন , আমি ওর হাতটা একটু ধরতাম । মৃদু স্বরে ও আমার সাথে কথা বলতো । আমি ওকে বলতাম একটা বৃষ্টির গান ধরনা গো ! ও বেসুরো গলায় বেসুরো বৃষ্টির গান শোনাত , আমি তাই শুনতাম মন্ত্র মুগ্ধের মতো ।
প্রায়ই অফিস শেষে ফেরার পথে আমি আর ও মোড়ের টং দোকানে চা খেতাম । সারাদিনের যতো রাজ্যের গল্প ওকে শোনাতাম । ও ছিল আমার গল্পের একনিষ্ঠ স্রোতা , শুনতে শুনতে কান ঝালাপালা হলেও বিন্দুমাত্র বিরক্তির ছাপ দেখিনি কোনোদিন ।
ও আমাকে অদ্ভুত রকমের ভালোবাসে । আমার সবকিছুই ওর ভালোলাগে । আমার চুল, আমার গা এর শ্যাম রং , সর্বোপরি আমার চোখ নাকি ওকে খুব টানে । ও ওর সমস্ত ভালোবাসার শক্তি দিয়ে আমাকে আপন করে নিয়েছে । যেদিন আমার কপালে কালো টিপ থাকেনা সেদিন ও কি যেন আমার কপালে নেই বলে খুব অভিযোগ করে ! আমি তখন না বোঝার ভান করে খিলখিল করে হাসতাম । ওদের উঠোনের কদম গাছ টা বেশ উঁচু । আমি না করা সত্ত্বেও রাজ্যের কদম এনে আমার জন্য দাড়িয়ে থাকতো !

মাঝে মাঝে অবাক হয়ে ভাবতাম ও কি করে আমাকে এমন করে ভালোবাসে ? কি করে আমাকে ঘিরে থাকে ?? সব দুঃখ ভুলে মাঝে মাঝে ওকে খুব ভালবাসতে ইচ্ছা করতো । ভালোবাসিনি !! বন্ধুত্তের সীমা রেখা টেনে দিয়েছিলাম বলেই আজ কষ্ট কম পাচ্ছি । নইলে ওর এমন করে বদলে যাওয়া দেখে আমি দুমড়ে মুচরে যেতাম । আজ ও আষাঢ় এসেছে অথচ ও আজকে দাঁড়িয়ে নেই । আমি জানি আজকের ফুল টা ও ঠিক ওর বউ এর মাথায় গুঁজে দেবে । আমি ঠিক সেটাই চাই । ভালো থাকুক আমার প্রিয় মানুষ । ভালো থাকুক সে । ভালো থাকুক অপ্রিয় মানুষেরাও
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×