প্রিয় বাবা,
চিঠিটি যখন তোমাকে লিখছি তুমি তখন ক্যানসার নামক ঘাতক ব্যাধিটির সঙ্গে নিরন্তর যুদ্ধ করে যাচ্ছ। জানিনা কতটুকু যন্ত্রণা তোমার । শুধু এইটুকু বুঝতে পারছি তুমি রোগা হয়ে যাচ্ছ । তোমার ওজন ৭০ থেকে নেমে এসেছে ৫৫ তে। অফিস থেকে প্রতিদিন যখন বিকেলে বাসায় ফিরি বুকের ভীতর এক তীব্র যন্ত্রণা অনুভব করি। বিশ্বাস করো বাবা, তোমাকে হারানোর কথা ভাবতেও পারিনা । যে তুমি আগলে রেখেছ আমাদের ৩ ভাই বোনকে , পরীক্ষার সময় রাত জেগে বসে থেকেছ পাসে, সামান্য সর্দি জ্বর হলেই আমাদের নিয়ে ছুটে গেছো ডাক্তারের কাছে !! এক অসাধারন মায়ার বাধনে দু হাতে আগলে রেখেছ আমাদের , কখনো কোন কষ্ট পেতেও দাওনি ! আজ সেই তুমি, নরম বিছানায় চুপচাপ শুয়ে থাকো । কথা বলতে ও কষ্ট হয় তোমার । আমার ইচ্ছে করে তোমার কণ্ঠনালির ওই ক্যান্সার টা কে টেনে হিঁচড়ে শরীর থেকে আলাদা করে দেই ।
সেদিন তুমি বায়না ধরলে , কিছু খেতে পারছিনা রে , একটা হরলিক্স এনে দিবি ? কি সামান্য আবদার তোমার !! অথচ এই আমি আবদার করে করে তোমার মাথা খারাপ করে ফেলতাম । একটা কোমল হাসি দিয়ে সায় দিতে । সংসার খরচ বাঁচিয়ে কি কষ্ট করেই না আমাদের চাওয়া গুলো পুরন করতে !! রেডিওথেরাপি আর কেমথেরাপি দিয়ে কান্সারের সাথে প্রতিদিন তোমার যুদ্ধ । শরীরে যন্ত্রণার যুদ্ধ নিয়ে তুমি বেঁচে আছো জানি।
আমাদের ৩ ভাইবোন এর চাকুরীর যে সামান্য মাইনে তা দিয়ে ক্যান্সার এর সাথে যুদ্ধ করা খুব কষ্টকর ! নিজেকে অপরাধি মনে হয় । কেন আরো উন্নত চিকিৎসা দেবার খমতা আমার নেই ?? ছোটবেলায় তুমি যখন কোলের ভীতর নিয়ে আমায় ঘুম পারাতে তখন আদরে আমার ঘুম এসে যেতো । তোমার কোল যে আমাদের চির আশ্রয় । এমন আশ্রয় থেকে কে বঞ্চিত হতে চায় বলো?
বাবা, এই লেখাটা লেখার সময় আমি অনেক কেঁদেছি জানো ? ইট কাঠ পাথরের এই যান্ত্রিক শহরে নিজেকে বড় একা আর অসহায় লাগছে ! তুমি তো আমার বুদ্ধি , সংগ্রাম , সাহস !! মাথার উপরে ছায়া !! আমি এই ছায়া থেকে বঞ্চিত হতে চাইনা বাবা !!
প্রিয় বন্ধুরা ! তোমরা আমার বাবার জন্য দোয়া করো !! তিনি যেন আরো কিছুকাল বেঁচে থাকেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




