somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই ১৬ ই মার্চ । মনে পড়ে ?? ২০০৭ সালের এই দিনে বাংলাদেশের এক উদীয়মান খেলোয়ার এর অকাল মৃত্যু হয়েছিল। (রিপোস্ট)

১৭ ই মার্চ, ২০১১ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ই মার্চ। ঠিক চার বছর আগে এই দিনে বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান খেলোয়ার মানজারুল ইসলাম রানার ও আরেক ডিভিশনাল খেলোয়াড় রনির মৃত্যু হয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে মটর সাইকেল এক্সিডেন্ট করে অকাল মৃত্যু ঘটেছিলো। অনেকরই হয়তো মনে নেই। প্রথম দুই বছর পত্র পত্রিকায় খুব এসেছিল। এই বছর আর চোখে পড়ল না। আমি যেই দুইটি জাতীয় পত্রিকা পড়ি তার একটাতেও দেখলাম না।
মানুষ অনেক তাড়াতাড়ি ভুলে যায়। অথচ এই মানজারুল ইসলাম এর জন্যই বাংলাদেশ তার প্রথম ওয়ানডে সিরিজ জিতেছিলো জিম্বাবুয়ের বিপক্ষে . পাচ ম্যাচের সিরিজের প্রথম দুটিতেই হেরে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ ম্যাচে বাংলাদেশকে জয়ে এনে দেয়ার নায়ক ছিলেন এই রানা। হয়েছিলেন দুটি ম্যাচেরই ম্যান অফ দ্যা ম্যাচ । সেইই প্রথম বাংলাদেশের পক্ষে পর পর দুবার ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

ওই দুই ম্যাচে তার বোলিং ফিগার ছিলো এরকমঃ

তৃতীয় ওয়ানডেঃ ১০ - ০ - ৩৪ - ৪
চতুর্থ ওয়ানডেঃ ১০ - ০ - ৩৬ - ৪


২০০৭ সালের এই দিনে তার মৃত্যুতে গোটা ক্রিকেট অংগনে শোকের ছায়া নেমে এসেছিলো। তার পরের দিন ছিলো (১৭ই মার্চ, ২০০৭) বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল। তার মৃত্যুর এর শোক কে শক্তিতে পরিনত করে বাংলাদেশ দল বিশ্বকাপে ভারত কে হারিয়ে দিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছিল।

কালকে ১৭ ই মার্চ। কালকের দিনটিও বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ন। কাল যদি ইংল্যান্ড হারে তাহলে বাংলাদেশকে কোয়াটার ফাইনালের জন্য বড় কোন পরীক্ষা দিতে হবে না।

মাশরাফির খুব কাছের বন্ধু ছিল রানা। সেও তার বন্ধুর জন্য আফসোস করে। তার পরিবার কে এখনো সাহায্য করে।

আমার খুব প্রিয় ক্রিকেটার ছিলো রানা। আমি খালি এতটুকুই বলতে চাই, রানা তোমাকে ভুলি নাই, আজ তুমি আছো এই মনে।

আসুন সবাই মিলে রানা ও রনির জন্য দোয়া করি।

(রনি সম্পর্কে কিছু লিখতে পারলাম না কারন তার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না )

এক নজরে মানজারুল ইসলাম রানাঃ


নামঃ কাজী মানজারুল ইসলাম রানা
জন্মঃ মে ৪, ১৯৮৪ ইং
মৃত্যুঃ ১৬ ই মার্চ, ২০০৭ ইং

২৫ টি ওয়ানডে এবং ৬ টি টেস্ট ম্যাচ খেলেছিলো। জাতীয় দলে অভিষেক হয়েছিল ৭ নভেম্বর ২০০৩ সালে ওয়ানডে দলে। টেস্ট অভিষেক হয়েছিলো ১৯ ফেব্রুয়ারী ২০০৪ সালে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×