কৌতুক : রাজহাঁসের মাংস
এক ধনীলোক একবার একটি রাজহাঁস রান্না করে এক বাদশাকে তার জন্মদিনে উপহার দিলেন।
বাদশা রাজহাঁসের মাংস খুব পছন্দ করতেন।কিন্তু তার দুই ছেলে রাজহাঁসটির বুকের দিককার মাংস খাবার জন্যে জিদ ধরলো।বাদশা ও বেগম নিড়ুপায় হয়ে অবশেষে প্রাসাদের পরিচারককে মাংস ভাগ করার দায়িত্ব দিলেন।
পরিচারক রাজহাঁসের মাথাটি ছুরি দিয়ে কেটে বাদশার পাতে দিয়ে বললেন ,"জাঁহাপনা,রাজহাঁসের মাথাটি আপনারই প্রাপ্য।কারণ আপনি দেশের সবার মাথা।"
পরিচারক আবার ছুরি দিয়ে রাজহাঁসের গলা সম্মানের সাথে সেটা বেগমের পাতে দিয়ে বললেন,"কথায় আছে স্বামী মাথা হলে স্ত্রী হলেন কন্ঠ।কামনা করি চিরকাল আপনি জাঁহাপনার কন্ঠ হয়ে থাকুন।"
তারপর তিনি হাঁসটির দু'টি ডানা কেটে দুই শাহাজাদীকে দিয়ে বললেন।"আপনাদের একদিন স্বামীর ঘরে উড়াল দিতে হবে।তাই ডানা দুটো আপনারাই নিন।"
পরিচারক এরপর রাজহাঁসের দু'পা কেটে শাহাজাদাদের খেতে দিয়ে বললেন,"আপনারা ভবিষ্যতে সিংহাসনে বসবেন।রাজহাঁসের পায়ের পাতা খেলে আপনারা অবশ্যই দৃড়ভাবে প্রজাদের পাশে দাঁড়াতে পারবেন"
ভাগাভাগি শেষ হলে হাসতে হাসতে পরিচারক সকলকে বললেন''এখন বাকি রইল কেবল বুকের দিককার মাংস।এটা খাওয়ারতো কেউ নাই।তাই বাধ্য হয়ে মাংসটুকু আমিই নিয়ে যাচ্ছি।''মাংস নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন তিনি।
কৌতুক : চেকবই
পটল: কীহে,তোমায় এত বিমর্ষ দেখাচ্ছে কেন?হল কী?
শ্যামল: এইমাত্র একটা বই পড়লাম যার শেষ পরিনতি অত্যন্ত দুঃখদায়ক,বইটি হচ্ছে আমার চেকবই।
আলোচিত ব্লগ
অশনি সংকেত

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।