somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের রোল মডেলে নারীর ভূমিকা

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”। কবি কাজী নজরুল ইসলাম সত্যিই লিখেছেন। তার এই লেখনীর মাধ্যমে বোঝা যায় নারীর গুরুত্ব কতটুকু। দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে সর্বাত্মক উন্নয়ন কখনোই সম্ভব নয়। অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে নারীরা তাদের পরিবার এবং সমাজ গঠনে যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সেজন্যে সরকার নারীদের শিক্ষা ও প্রশিক্ষণ কর্মকাণ্ডে অগ্রাধিকার দিচ্ছেন। একজন নারী চাইলেই সব কিছু পেতে পারেন না। প্রশস্তিতে বুক ফুলে ওঠে যখন দেখি খোদ প্রধানমন্ত্রীর চেয়ারটিতে বসে আছেন একজন নারী। বিরোধী দলের শীর্ষ আসনটিতেও রয়েছেন একজন নারী। কিংবা জাতীয় সংসদের স্পিকারের পদ, সুপ্রিমকোর্টের জাস্টিসের পদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদসহ আরো অনেক অনেক শীর্ষপদে নারীর অধিষ্ঠান আমাদের নারীদের অগ্রযাত্রার দৃশ্যমান দ্যোতক হিসেবে জ্বলজ্বল করছে। তুলনামূলক বিচারে বাংলাদেশের সাম্প্রতিক নারী ক্ষমতায়নের বর্ধিষ্ণু সূচকগুলোও খাটো করে দেখবার অবকাশ নেই। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর তুলনায় বাংলাদেশে নারীর অবস্থান অনেক বেশি সন্তোষজনক। চলতি বছরের হিসাবেও যেখানে ইন্দোনেশিয়া, ইরাকি কুর্দিস্তান, ইয়েমেনসহ আফ্রিকার ২৭টি দেশের ২০০ মিলিয়ন নারী (১৫ থেকে ৪৯ বছর বয়সী) বিজ্ঞান ধিকৃত এফজিএম (ফিমেল জেনিটাল মিউটিলেশন) ব্যবস্থার শিকার হয়েছে, সেখানে বাংলাদেশের মেয়েদের তো অনেক বেশি নিরাপদই মনে হয়। বাংলাদেশে সরকারি, বেসরকারি উভয়ভাবেই নারী সমাজের অগ্রযাত্রা সাধিত হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরই বাংলাদেশ দীর্ঘ অবহেলিত নারী সমাজের বিবিধ সমস্যা ও লৈঙ্গিক বৈষম্যের বিষয়গুলো বিবেচনায় এনেছে। বাহাত্তরের সংবিধানেও লৈঙ্গিক সমতা এবং নারীর ক্ষমতায়নের ব্যাপারে প্রগতিশীল চিন্তাধারা স্থান পেয়েছে। তাছাড়া বাংলাদেশে নারী অধিকার এবং উন্নয়ন সংশ্লিষ্ট অনেক আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে। নারী উন্নয়নে মিলেনিয়াম ডেভলপমেন্ট গোলস (MDGs) সহ আরো অনেক আন্তর্জাতিক চুক্তিনামার সহায়ক হিসেবে নিয়মিতভাবে কাজ করে চলেছে। সরকারের লিঙ্গসাম্য সংক্রান্ত পরিকল্পনা বস্তুত চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে সুনির্দিষ্টভাবে নির্ধারিত হয়ে আসছে। তা ছাড়া, শেখ হাসিনার সরকার ১৯৯৭ সালে তাঁর প্রথম নারী উন্নয়ন পলিসি (WDP) প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৭ এবং ২০১৩ সালে দুটি ন্যাশনাল এ্যাকশন প্লান (NAP) গ্রহণ করেছে। এ ছাড়াও ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য সহায়ক কৌশল ও নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় সংসদে সদস্যপদ বৃদ্ধির মাধ্যমে নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করা হয়। এই অগ্রগতির স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড ইকোনোমিক কোরাম ২০১৪ সালে তার জেন্ডার গ্যাপ রিপোর্ট (GGR) অনুযায়ী নারীর রাজনৈতিক উন্নয়নের জন্য বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশকে ১০ নম্বর দেশ হিসেবে তালিকাভুক্ত করে। অনুকূল পরিস্থিতির সঙ্গে মূল অনুঘটক হিসেবে কাজ করে চলেছে বর্তমান সরকারের নারী উন্নয়ন পরিকল্পনা এবং তার বাস্তবায়ন।

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×