somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক পলকেই সকল মেডিকেল তথ্য!

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরে বসে চিকিৎসকের অ্যাপয়েমেন্ট ও প্রেসক্রিপশন পাওয়া, সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া, চিকিৎসকের পরামর্শ পাওয়ার যুগান্তকারী সুবিধা নিয়ে উন্মুক্ত হয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অ্যাপ বিডিইএমআর। গত বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রোগী, চিকিৎসক, স্বাস্থ্যখাতের সব পেশার মানুষের ব্যবহারের জন্য তিনটি অ্যাপ ও ওয়েব সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশী চিকিৎসক বর্তমানে কানাডাপ্রবাসী ডা. অসিত বর্ধন রোগী ও চিকিৎসকদের স্বস্তি দিতে তৈরি করেছেন ‘বাংলাদেশ ইলেক্ট্রোনিক মেডিকেল রেকর্ড’ সংক্ষেপে ‘বিডিইএমআর’ অ্যাপসটি। ইএমআর ধারণাটি পাশ্চাত্যে চিকিৎসা সেবার একটি অবিচ্ছেদ্য অংশ হলেও বাংলাদেশে তা একদমই নতুন। বাংলাদেশে এর প্রচলন শুরু হলে দেশের চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন আসবে। এটি চিকিৎসকের জন্য যেমন চিকিৎসা প্রদান সহজ করবে তেমনি রোগীর জন্যও চিকিৎসকের সেবা গ্রহণ, রোগ নির্ণয়-চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি ও ব্যয় কমিয়ে আনবে। উল্লেখ্য, নব প্রবর্তিত patinet.bdemr.com অ্যাপসটি রোগীর জন্য, doctor.bdemr.com অ্যাপসটি চিকিৎসকের ব্যবহারের জন্য আর clinic.bdemr.com অ্যাপসটি হাসপাতাল বা ক্লিনিকের জন্য। anaesmon.bdemr.com অ্যাপসটি সবার জন্য। বিডিইএমআর অ্যাপসে রোগীর চিকিৎসা সংক্রান্ত সকল ব্যক্তিগত তথ্য যেমন রোগীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, রোগীর শারীরিক তথ্য যেমন উচ্চতা, ওজন, রক্তচাপ, নাড়ীর গতি, রোগের বিস্তারিত ইতিহাস, রোগী ইতোপূর্বে যতবার চিকিৎসকের কাছে গেছেন, যে যে শারীরিক অসুবিধা নিয়ে গেছেন তার খুঁটিনাটি বিস্তারিত বর্ণনা, রোগীর পূর্বের সকল ইনভেস্টিগেশন টেস্টের রেজাল্ট, রোগীর সকল প্রেসক্রিপশন ও ওষুধের নাম, ডোজ, সেবন বিধি, টিকা গ্রহণ ইত্যাদি থাকবে। যেসব রোগীর দীর্ঘস্থায়ী অসুখ থাকে তাদের ওষুধ সেবন, চিকিৎসকের ফলোআপে যাওয়া, নতুন পরীক্ষার ক্ষেত্রে পূর্বের পরীক্ষার সঙ্গে তুলনা, রোগীর ধারাবাহিক উন্নতিসহ ইএমআর-এ সংরক্ষিত তথ্য রোগীর চিকিৎসায় সহায়ক হয়। অ্যাপসটিতে রোগীর প্রয়োজনীয় ফটো বা ভিডিও সংযুক্ত করার সুবিধাও আছে। বিডিইএমআর অ্যাপসে এ সব সুবিধার পাশাপাশি রক্তচাপ, ব্লাড সুগারের ফলসহ যেকোনো পরীক্ষার ফল স্মার্টফোনের মাধ্যমে সেভ করে রাখা যায়। এমন কি একজন রোগী যেসব ওষুধ খাচ্ছেন সেটাও যোগ করে রাখা সম্ভব। ওষুধ কয়টা খাওয়া হলো, কয়টা বাকি থাকলো সেটাও জানা সম্ভব। কোনো ডোজ বাদ পরলো কিনা বিডিইএমআর এ বার্তাও গ্রাহককে জানায়। যারা মাঝে-মধ্যে ওষুধ খেতে ভুলে যান তাদের জন্য এটা খুবই উপযোগী। আবার বিভিন্ন প্যাথলজি থেকে যে রিপোর্ট করা হবে সেটাও এ অ্যাপসের মাধ্যমে ফোনে, ট্যাবলেটে বা কম্পিউটারে দেখা যায়। চিকিৎসক নিজের চেম্বারে বসেই সেটা দেখতে পান। এভাবে এ অ্যাপসের মাধ্যমে চিকিৎসক ও রোগীর মধ্যে যোগাযোগ সহজ হয়, খরচ কমে আসে এবং সময় বাঁচে। বিডিইএমআর এর মাধ্যমে রোগীর প্রেসক্রিপশনটি কারও স্মার্টফোন, ল্যাপটপ, বা ডেস্কটপে সংরক্ষিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে ওষুধ খাওয়ার সময় সেটি রিমাইন্ডার দেয়। বাংলাদেশীদের জন্য বিডিইএমআর অ্যাপসটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ রাখা হয়েছে। অ্যাপসটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মেডিকেল কনফারেন্সে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×