somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৯৯৯ এই একটি নম্বরেই প্রশান্তি

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তির (আইসিটি) ব্যাপক উন্নয়নে ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস বা জাতীয় হেল্পডেস্ক চালু করা হয়েছে। ৯৯৯-এই একটি নম্বরে কল করে দেশের যে কোন প্রান্তের যে কোন ব্যক্তি জরুরী প্রয়োজনে অতি দ্রুত সেবা পাবেন। সকল বিপদে বন্ধুর মতো পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ৯৯৯। বিশ্বের উন্নত দেশে এ ধরনের জরুরী সার্ভিস আছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সহযোগিতা পেতে বিনা টোলে ৯৯৯ নম্বরে ফোন করলেই অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ ঘটিয়ে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। গত বছর চালু হওয়া জাতীয় হেল্প ডেস্ক চলতি বছরের মার্চের প্রথমার্ধ পর্যন্ত ১৩ লাখ ফোন কল পেয়েছে। এর মধ্যে সহযোগিতা চেয়ে ফোন কল ছিল ৪ লাখ। বাকি কলগুলো ছিল বিষয়টি জানার। সহযোগিতা চেয়ে যে কলগুলো এসেছিল তার মধ্যে পুলিশের সহযোগিতা চেয়ে কল এসেছিল ৬৮ শতাংশ। ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে কল ছিল ২৭ শতাংশ। বাকি ৫ শতাংশ কল ছিল এ্যাম্বুলেন্স পাওয়ার জন্য। প্রতিদিনই সহযোগিতা চাওয়ার কল সংখ্যা বাড়ছে। দেশের সকল স্থানের সকলের পক্ষে জরুরী সার্ভিসগুলোর ফোন নম্বর জানা সম্ভব নয়। এ ক্ষেত্রে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও প্রতিটি প্রান্ত থেকে কমন একটি সহজ নম্বরে দ্রুত যোগাযোগের প্রযুক্তি স্থাপিত হয়েছে। শীঘ্রই সার্ভিসের ক্ষেত্র বাড়িয়ে দেশের প্রতিটি জেলায় ৯৯৯ হেল্পডেস্ক চালু করা হবে। বর্তমানে কেন্দ্রীয়ভাবে গাজীপুর হাইটেক পার্কে ৯৯৯ হেল্পডেস্ক পাইলট প্রকল্প হিসেবে স্থাপিত হয়েছে। সেখানে একসঙ্গে ৩০টি লাইন সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকে। এজন্য কর্মরত আছেন ৩শ’ দক্ষ কর্মী। তারা প্রতিদিন দেশের প্রতিটি প্রান্তের গড়ে ৩০ হাজার কল রিসিভ করে দ্রুত সহযোগিতার লিংক করে দেন। এ পর্যন্তই তাদের কাজ শেষ হয় না। যে প্রয়োজনে কল করা হয়েছে সেই ব্যক্তি বা গোষ্ঠী ঠিকমতো সহযোগিতা পেল কি না তাও মনিটরিং করা হয়। কে কতটা সহযোগিতা পাচ্ছে কিভাবে পাচ্ছে বা পায়নি ৯৯৯ কর্তৃপক্ষকে তার জবাবদিহিতা করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগ জাতীয় হেল্পডেস্কের কার্যক্রম মনিটরিং করে। শীঘ্রই এই সার্ভিসগুলোর প্রযুক্তি আপগ্রেড করে ব্যাপ্তি বাড়ানো হবে। ৯৯৯ এ কল করার সময় কয়েকটি তথ্য নির্দিষ্ট করে বলতে হয়। অনেক সময় বিপদের মুহূর্তে তথ্য দেয়ার সময় অসংলগ্নতা পেয়ে বসে। এ ক্ষেত্রে সঠিক তথ্য না জানালে সংযোগ ঘটিয়ে দিতে বিড়ম্বনায় পড়তে হয়। যিনি কল করছেন তার পরিচিতিসহ কোন লোকেশনে কি ধরনের ঘটনা তার বৃত্তান্ত তুলে ধরতে হয়। অনেক সময় যে কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেয়া হচ্ছে তারাও পরিচিতি ও তথ্য চাইতে পারে। এ ক্ষেত্রে বিরক্ত না হয়ে সহযোগিতা পেতে পুনরায় কথা বলতে হয়। পুলিশের কাছে সহযোগিতা পেতে পূর্ণ বর্ণনা সঠিকভাবে দেয়া দরকার। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভায় না। সড়ক দুর্ঘটনা নৌ দুর্ঘটনা আটকে পড়া মানুষ ও পশু পাখি উদ্ধার করে। সহযোগিতা দিতে ঘটনাস্থলে প্রয়োজনীয় ও পর্যাপ্ত সরঞ্জাম নিতে এই তথ্যগুলোর প্রয়োজন হয়। এই সার্ভিসগুলো আরও আধুনিকায়ন ও আপগ্রেড করতে সার্বিক ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামীতে ফোন করার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নম্বরের সঙ্গে লোকেশন ও ঘটনাস্থলে পৌঁছার আশপাশের সড়কের অবস্থানও কম্পিউটারে ভেসে উঠবে। ওয়েবসাইটে গিয়েও ৯৯৯ এ যোগাযোগ করা যাবে। সহযোগিতা পেতে ৯৯৯ ওয়েবসাইটে গিয়ে ইনবক্সে তথ্য দেয়া যাবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×