somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বকীয় সংস্কৃতি ও জাতিসত্তার পক্ষে এগিয়ে যাওয়ার অবিস্মরণীয় কাহিনি

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার ঘরে ঘরে আবার বৈশাখের ডাক। আবার ঢাকঢোলের হাঁক। অলিগলিতে আবার সেই লাল-সাদা শাড়ির ঝিলিক। মাঠে মাঠে আবার সেই বৈশাখী মেলা। সেই বায়োস্কোপ, সাপ-লাঠি খেলা। হৃদয়ের অলিন্দ-নিলয়ে আবার সেই ‘মেলায় যাই রে’ গান। রমনার বটমূলে ফের প্রভাতফেরির তান। রাজপথে আবার সেই মঙ্গল শোভাযাত্রার পদধ্বনি। আবার সেই দৈত্যাকার হাতি-ঘোড়া, একতারা-খঞ্জনি। সব মিলিয়ে বাংলার দিকে দিকে পহেলা বৈশাখের সাত রং। এ বছর পহেলা বৈশাখে রমনা বটমূলে বাঙালির নববর্ষ আয়োজনের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই ৫০ বছরে আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে বিস্ময়কর সব পরিবর্তন ঘটেছে। ইতিহাসের পরম্পরায় ৫০ বছর মোটেই দীর্ঘ সময় নয়। এই অল্প পরিসরে বাঙালি জাতিসত্তার ভিত্তি তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী অবকাঠামো ও উপরিকাঠামো নির্মিত হয়েছে এবং সারা বিশ্বে সৃজনশীল, উদ্যমী ও দ্রুত উন্নয়নশীল একটি জাতির পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছি আমরা। বিশ্বজুড়ে বাঙালি তাদের নববর্ষ পালন করে থাকে। কখনো কখনো মনে হয় সারা বিশ্বেই রয়েছে আমাদের খণ্ড খণ্ড বাংলাদেশ। প্রবাসী বাঙালির স্বদেশপ্রীতি, বাঙালি সংস্কৃতিকে ধারণ ও তার প্রসারে যেমন আন্তরিক হতে দেখি তা আমাদের সবাইকেই আশান্বিত করে। বিশ্বব্যাপী লাল-সবুজের এই অস্তিত্ব আমাদের নিঃসন্দেহে গৌরবান্বিত করে। তবে তাটপর্য বিচারে এবারের পহেলা বৈশাখটি একটু ভিন্ন। কারণ ‘মঙ্গল শোভাযাত্রা’। পহেলা বৈশাখের এই অবিচ্ছেদ্য অংশ ও অন্যতম প্রধান উৎসব এখন আর শুধু বাংলাদেশের নয়, এটি এখন বিশ্বের গুরুত্বপূর্ণ ‘স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’। এই গৌরবোজ্জ্বল বিশ্বস্বীকৃতির পর এবারই প্রথম পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা উদ্যাপিত হচ্ছে। যত দূর জানি, নববর্ষকে ঘিরে সবার মঙ্গল কামনায় এরূপ ‘মঙ্গল শোভাযাত্রা’ আর কোথাও আয়োজন হয় না। এই মৌলিক সংস্কৃতির কপালে বিশ্বস্বীকৃতির এমন রাজটিকায় এবারের বাংলা পহেলা বৈশাখটি নিঃসন্দেহে অন্য মাত্রিক ব্যঞ্জনা ও উচ্চতা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। বাঙালির ৫০ বছর ধরে সাহসের সঙ্গে স্বকীয় সংস্কৃতি ও জাতিসত্তার পক্ষে এগিয়ে যাওয়ার এই অবিস্মরণীয় কাহিনি অম্লান থাকবে।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×