somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাকৃতিক দুর্যোগের আগে সঙ্কেত দেবে ডিজিটাল যন্ত্র

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নদী তীরবর্তী এলাকা, চরগ্রাম ও উপকূলীয় এলাকার মানুষ নদীর পানি বৃদ্ধি ও সাগরের জলোচ্ছ্বাসে প্রাকৃতিক দুর্যোগের আগেই আগাম সংকেত পাবে। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে মেধার বিকাশে এমন ডিজিটাল যন্ত্র উদ্ভাবিত হয়েছে। যে যন্ত্রের সংকেতে প্রাকৃতিক দুর্যোগের আগেই মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে প্রাণের ও সম্পদের সুরক্ষা করতে পারে। এই যন্ত্রে এমন ডিভাইস ও সেন্সর আছে যা কেন্দ্রীয়ভাবে ঢাকার আবহাওয়া বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাগণ কম্পিউটারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। এই যন্ত্রটির উদ্ভাবক বগুড়ার যন্ত্র প্রকৌশলী মাহমুদুন নবী বিপ্লব। যন্ত্রটি নদী তীরের সুবিধাজনক কোন স্থানে ২৫ মিটার উঁচু টাওয়ারের স্থাপন করলে নদীর স্বাভাবিক অস্বাভাবিক গতিপথ, পানি বেড়ে যাওয়া, কমে যাওয়া, স্থিতি থাকা, বিপদসীমা অতিক্রম করা ইত্যাদি বিষয়গুলো তিনটি রঙের বিশেষ ধরনের এলইডি বাতির মাধ্যমে জানিয়ে দেবে। এর আগে এই যন্ত্রে পানির পরিমাপ নদীর গতি প্রকৃতি ইত্যাদি বিষয়গুলো ডিভাইসে যুক্ত করে যন্ত্রে সেট করা হবে। এটাও এক ধরনের সফটওয়্যার। যা একটি সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয় পরিচালিত হয়ে রিডিংগুলো নির্দিষ্ট ডিভাইসে পৌঁছে দেবে। ডিভাইস এসব তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে সিগনাল দেবে। প্রতিটি সিগনালের সঙ্গে সাইরেনের মতো পৃথক শব্দসুর সেট করা হচ্ছে। যেমন স্রোতের ঢল নেমে পানি বেড়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হলে হলুদ সংকেত দেবে। পানি যত বাড়বে বিশেষ ধরনের শব্দ করে জানান দেবে। বিপদসীমা অতিক্রম করার সঙ্গেই লাল বাতি জ্বলে উঠে ঘন ঘন সাইরেন বাজিয়ে আশপাশের মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সংকেত দেবে। এলাকার লোক দূরে থেকে লালবাতি দেখে কি করণীয় তা নিজেরাই ঠিক করে নেবে। নদী ও উপকূলীয় এলাকায় স্বাভাবিক অবস্থায় যন্ত্রে সবুজ বাতি জ্বলবে। যন্ত্রটি চলবে সোলার প্যানেলের ২৪ ভোল্টের শক্তিতে। টাওয়ারের সঙ্গে সোলার প্যানেল রাখার ব্যবস্থায় ছোট একটি ঘর থাকবে। ডিজিটাল এই যন্ত্রে যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে। যন্ত্রের সঙ্গে সেট করা মনিটরে সকল তথ্যই দেখা যাবে।ডিজিটাল প্রযুক্তির এই যন্ত্রে উচ্চ শক্তির এমন ডিভাইস দেয়া আছে যার সেন্সর এ্যান্টেনার মাধ্যমে ঢাকায় নির্দিষ্ট অফিসগুলোর কর্মকর্তাগণ কম্পিউটারের মাধ্যমে মনিটর করতে পারবেন। দেশের কোন নদী অঞ্চল ও উপকূলীয় এলাকার নদনদী প্রবাহের কি অবস্থা তা জানতে পারবেন কর্মকর্তাগণ। কোন নদী অঞ্চলে কতটি এ ধরনের টাওয়ার বসানো হবে তা নির্ধারিত হবে ভৌগোলিক অবস্থানগত দিক বিবেচনা করে। বড় টাওয়ার মাঝারি টাওয়ার ও ছোট টাওয়ার তৈরি করে নদীর অবস্থানগত দিক বিশ্লেষণ করে টাওয়ার বসাতে হবে।নদীর তীরবর্তী এলাকায় এই ডিজিটাল যন্ত্রটি বসালে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কমে যাবে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×