somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সকল জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সব ঘরে বিদ্যুৎ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে বিদ্যুতহীন গ্রামীণ ও প্রান্তিক এলাকায় ৭৭ হাজার কিলোমিটার নতুন বিতরণ লাইন বসানো হবে। এর ফলে নতুন করে বিদ্যুৎ সংযোগ পাবে ২৭ লাখ গ্রাহক। এ লক্ষ্যে পৃথক দুটি প্রকল্প নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পল্লী বিদ্যুতের আওতাধীন সমগ্র দেশকে পূর্ব ও পশ্চিম এ দুই ভাগে ভাগ করে প্রকল্প নেয়া হয়েছে। পূর্বাঞ্চলের জন্য নেয়া ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। অপর দিকে পশ্চিমাঞ্চলের জন্য ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ। এর মাধ্যমে বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে ২০২০ সালের মধ্যে বিদ্যুৎ পৌঁছে যাবে। অন্যান্য বিতরণ কোম্পানির মতো পল্লী বিদ্যুতের বিতরণ এলাকা নির্দিষ্ট করা হয়েছে। ইতোমধ্যেই এসব এলকার সিংহভাগ এলাকা বিদ্যুৎ নেটওয়ার্কে চলে এসেছে। অবশিষ্ট এলাকা এ নেটওয়ার্কে যুক্ত করতে ইস্ট জোনের ৪ বিভাগ ও ওয়েস্ট জোনের ৪ বিভাগের জন্য দুটি প্রকল্প নেয়া হয়েছে, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানের চলমান অন্যান্য প্রকল্পের পাশাপাশি এ দুটি প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যমান এলকার শতভাগ এলাকা এবং শতভাগ গ্রাহক পল্লী বিদ্যুতের সুবিধা পাবে। সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ দিতে অঙ্গীকারাবদ্ধ। সরকারের এ লক্ষ্য পূরণে কাজ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৭৯টি বিদ্যুৎ সমিতি। ২০১৬ সালের জুন পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার কিমি. বিতরণ লাইন নির্মাণ হয়েছে। একই সময়ে ১ কোটি ৬২ লাখ গ্রাহক সংযোগও দেয়া হয়েছে। এ ছাড়া চলমান ১৫টি প্রকল্পের আওতায় ৮০ হাজার কিমি. লাইন নির্মাণ ও কয়েক লাখ সংযোগের কাজ চলমান রয়েছে। এ তালিকার সঙ্গে প্রস্তাবিত নতুন দুটি প্রকল্প বাস্তবায়িত হলে শতভাগ এলাকায় বিদ্যুতায়ন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এ দুটি প্রকল্পসহ চলমান অন্যান্য প্রকল্পের মাধ্যমে পুরনো, জরাজীর্ণ ও ওভারলোডেড বিতরণ লাইনের পুনর্বাসন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও বিদ্যুৎ সরবরাহের নিবিড়তা বৃদ্ধি করা হবে। ফলে বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস কমিয়ে আনার মাধ্যমে ৭৯টি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্ষমতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া প্রান্তিক এলাকায় বিদ্যুতের সুবিধা নিয়ে কুটির, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের বিকাশ ঘটবে, সেচের মাধ্যমে অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে এ খাতে সয়ংসম্পূর্ণতা অর্জন, শিক্ষার হার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য হ্রাস পাবে।


সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×