somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিপিং খাতে সুদিন আসছে

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে দেশের প্রধান বন্দর চট্টগ্রামে কন্টেইনারবাহী আমদানি-রফতানিমুখী পণ্যসামগ্রীর ওঠানামার ব্যস্ততা থাকে সারাবছর জুড়ে। সমান কর্মব্যস্ততা বন্দর-শিপিং নির্ভর সবক’টি খাতেও। প্রায়ই কার্গোসহ কন্টেইনার জট এবং মাঝেমধ্যে জাহাজজটে অচলদশার মুখে পড়ে বন্দর। জেটি-বার্থ, ইয়ার্ড-শেডগুলোর স্বাভাবিক ধারণক্ষমতা প্রতিনিয়তই উপচে যাচ্ছে। চট্টগ্রাম শহর ও বাইরের বেসরকারি আইসিডিগুলোতেও (অফডক) ঠাঁই নেই অবস্থা। বন্দরমুখী ও বহির্মুখী ট্রাক, কাভার্ড ভ্যান, মুভার, ট্রেলার চলছে দিনে-রাতে সারি সারি। চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর থেকে হরেক পণ্য বোঝাই দেশের বিভিন্ন নৌ-বন্দর, ঘাট অভিমুখী শত শত লাইটার কার্গো জাহাজ, কোস্টার, নৌযান ছুটে চলেছে। শুধুই তাই নয় বন্দর-শিপিং-কাস্টমস নির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান তথা স্টেক হোল্ডার যেমন- স্টিভিডোর, ফ্রেইট ফরোয়ার্ডার, ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস, শিপিং এজেন্টস, মেইন লাইন অপারেটর (এমএলও), ডেলিভারী পরিবহন প্রভৃতি খাত-উপখাতওয়ারি অপারেশন কর্মচাঞ্চল্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। সমগ্র এই শিপিং বাণিজ্যের ব্যাপক বিস্তৃততে এই খাতকে ঘিরে বার্ষিক ব্যবসায়ের আকার এখন প্রায় ২০ হাজার কোটি টাকার। উপরোক্ত চালচিত্র বাংলাদেশে শিপিং বাণিজ্যের ক্রমবর্ধমান গতিশীলতার সূচক ও প্রমাণ বহন করে। বর্তমানে বাণিজ্যের বিশ্বায়নের ফলে বিশ্বব্যাপী শিপিং পরিবহনের দিকে ঝোঁক বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে মূল কারণ শিপিংযোগে পণ্য পরিবহন ব্যয় সাশ্রয়ী, নিরাপদ, সহজতর। তাই বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশেও শিপিং বাণিজ্যে সুদিনের ঢেউ এসেছে। দেশে শিপিং খাতে প্রবৃদ্ধির হার এখন ১৫ শতাংশেরও উপরে। বিশেষ করে খরচ সাশ্রয় করার জন্য নৌপথ ব্যবহার তথা শিপিংয়ে আমদানি ও রফতানি কার্যক্রম পরিচালনার ঝোঁক অনেকাংশেই বেড়ে গেছে। আর এক্ষেত্রে দেশের ৯০ শতাংশ আমদানি-রফতানি কার্যক্রমই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এ বন্দরে গত ২০১৬ সালে ৭ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৭৩১ মেট্রিক টন কার্গো এবং ২৩ লাখ ৪৬ হাজার ৯০৯ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। ২০১৬ সালে কন্টেইনার হ্যান্ডলিং খাতে প্রবৃদ্ধির হার ১৫ দশমিক ৯ শতাংশ। আর সাধরণ খোলা কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ১৭ শতাংশ। বন্দরে জাহাজ গমনাগমনও বেড়েছে। আগের বছরের তুলনায় ২০১৬ সালে জাহাজের সংখ্যা ৩০৫টি বেড়ে দাঁড়ায় ৩ হাজার ১৪ টিতে। উল্লেখ্য, সমুদ্র বিজয়ের ফলে মোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্রসীমা এবং ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একান্ত অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) উপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে জ্বালানি তেল, খাদ্য, বিশুদ্ধ পানি, নিত্য ও ভোগ্যপণ্য সামগ্রী যদি আরও বেশি পরিমাণে বিদেশি বাণিজ্যিক জাহাজবহরের জন্য যোগান দেয়া যায়, তাহলে এক্ষেত্রেও বাংলাদেশের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আহরিত হবে। অন্যদিকে দেশের ব্যাপক আয়তনের সমুদ্রসীমা বা মেরিটাইম বাউন্ডারি স্বীকৃত হওয়ার ফলে আন্তঃদেশীয়, আন্তঃমহাদেশীয় এবং দেশের অভ্যন্তরীণ নৌপথেও জাহাজ, ট্যাংকার, ফিডার জাহাজ, কার্গোজাহাজ, কোস্টার, বার্জ, ফেরিসহ বিভিন্ন ধরনের ছোট-বড়, মাঝারি আকারের নৌযানের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাবে। এ কারণে জাহাজ নির্মাণ শিল্পখাতের কর্মচাঞ্চল্যও ব্যাপক পরিসরে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে। সার্বিক বিবেচনায় দেশের শিপিং খাতে সুদিন আসছে। আর সময়োপযোগী ও দুরদর্শী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের অভিজ্ঞতায় সমৃদ্ধ বর্তমান গণতান্ত্রিক সরকারের সুযোগ্য নেতৃত্ব শিপিং খাতের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে পৌঁছে দিবে এক অনন্য উচ্চতায় – এটাই সকলের প্রত্যাশা।

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×