somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাসী কার্যক্রম রুখবে ফেসবুকের কৃত্রিম গোয়েন্দা

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমান বিশ্বের সামাজিক যোগাযোগের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় মাধ্যম (ফেসবুক। এ ভার্চুয়াল নেটওয়ার্কে এখন যুক্ত রয়েছে বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ। Facebook এখন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ওয়েবসাইট। যে Google ব্যতীত ইন্টারনেট কল্পনা করা যেত না, সেই Google-কে ছাড়িয়ে Facebook এখন শীর্ষ স্থান অধিকার করেছে। ভার্চুয়াল নেটওয়ার্ক ফেসবুকের মাধ্যমে অনেক জিনিসই এখন হাতের নাগালে চলে এসেছে। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসী কার্যকলাপ ও সন্ত্রাসের প্রচার রুখতে ফেসবুক এবার কৃত্রিম গোয়েন্দা মোতায়েন করতে চলছে। এজন্য ফেসবুকে আপলোডকৃত পোস্টগুলোতে নজরদারী করবে এই গোয়েন্দা। যে মুহূর্তে ফেসবুকে এই ধরনের কোন পোস্ট করা হবে, সেই মুহূর্তেই ফেসবুকের কৃত্রিম গোয়েন্দারা সে পোস্ট সরিয়ে দেবে। চাইল্ড পর্নোগ্রাফি’ রুখতে ইতিমধ্যেই ফেসবুকের এই ধরনের টুল আছে। বর্তমানে যেভাবে বিশ্বের বিভিন্ন স্থানে একের পরে এক সন্ত্রাসী ঘটনা ঘটে চলেছে তাতে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার প্রভাব রয়েছে কি না তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উপযুক্ত জবাব হিসেবে নিজেদের অবস্থান সংহত করতেই ফেসবুক এই পদক্ষেপ নিচ্ছে। এতদিন পর্যন্ত কোন পোস্টের বিরুদ্ধে কেউ রিপোর্ট না করলে ফেসবুক কর্তৃপক্ষ তার বিরদ্ধে কোন পদক্ষেপ নিত না। কিন্তু এবার কৃত্রিম গোয়েন্দার নজরদারীর মাধ্যমে এ ধরনের পোস্ট স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করে, তা ফেসবুক থেকে সরিয়ে দেয়া হব। ছবি, ভিডিও বা কোনও লেখা-সহ যে সমস্ত পোস্ট সন্ত্রাসে আস্কারা দেবে, তা সবই ধরা পড়বে ফেসবুকের এই পদ্ধতিতে। তবে কৃত্রিম গোয়েন্দা হলেও, পোস্টগুলি সত্যিই সন্ত্রাসকে আস্কারা দেয়ার মতো কিনা, তা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন ফেসবুকের কর্মীরাই। সময়োপযোগী এই উদ্যোগ বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের অব্যাহত আগ্রাসনের লাগাম টেনে ধরার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল বয়ে আনবেই। সুস্থ্য চেতনা কখনোই সন্ত্রা সকে প্রশ্রয় দেয় না, মানুষের স্বাভাবিক বিচারবুদ্ধি সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিবেই – তা এক আরও একবার প্রমাণিত হলো। ফেসবুক কর্তৃপক্ষের এই ভূমিকা বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে এক অশনি সংকেত আর শুভবুদ্ধির বিজয়েরই নজির। আরও একবার প্রতিষ্ঠিত হতে চলেছে অশুভ শক্তি পরাজিত হবেই – প্রয়োজন শুধু সময়োপযোগী উদ্যোগের।
 
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×