আসার আলোর সন্ধানে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী নির্বাচনে বিএনপির জন্য কোনো আশার খবর আছে কি না—এমন কৌতূহল ও উদ্বেগ দলটির নেতৃত্বের গণ্ডি পেরিয়ে সমর্থকদের মধ্যেও বাড়তে শুরু করেছে। কিন্তু এর উত্তর দলটির সিনিয়র নেতারা দিতে পারছেন না। কারণ এক-এগারোর সময়ে পড়া সংকটের মধ্যেই এখনো ঘুরপাক খাচ্ছে বিএনপি। সংগঠনকে চাঙ্গা করার জন্য কিছু কিছু উদ্যোগ নেওয়া হলেও বস্তুত আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাবাদী হওয়ার মতো কোনো কর্মসূচি ও দিকনির্দেশনা এখনো দলটির নেই। দলের নেতাকর্মীদের একত্রিত করে দলকে পুনরায় চাঙ্গা করার মতো কোন ধরনের উদ্যোগ নেওয়ার সক্ষমতাও বিএনপি হারিয়ে ফেলেছে। এখন এমন আলোচনাই বেশি দলটি নিজস্ব নেতাকর্মীদের মধ্যে। যার ফলে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক ভাবে নিজেদেরকে অসহায় মনে করছে এবং রাজপথে নেমে আন্দোলন করতে ভয় পাচ্ছে। বিএনপি এখন রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রেও পিছিয়ে আছে। ক্ষমতায় যেতে হলে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের আদলে বৃহত্তর জোট গঠনের পরামর্শ বিভিন্ন মহল থেকে এলেও বিএনপির ডাকে এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল সাড়া দেয়নি। বিএনপির নেতারা জানে ব্যাপক জনসমর্থনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিশ্চিত না হলে আগামী দিনেও জয়লাভ করা সম্ভব নয়। খালেদা জিয়াসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি আলোচনায় আছে। তাদের মতে, জনসমর্থনের বিষয়টিতে বিএনপির আস্থা আছে, কিন্তু শুধু এর ওপর ভর করে নির্বাচনে জয়লাভ তথা ক্ষমতায় আসা সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে জয়লাভ করার মতো কোন প্রকার আশার আলোয় দেখছে না বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়...
...বাকিটুকু পড়ুনযে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯

"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে...
...বাকিটুকু পড়ুন