somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তচিন্তার জয় হউক...

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল, মুক্তিযুদ্ধের চেতনাবাহী দল অথবা অসম্প্রদায়িক দলের আগে বাংলাদেশ আওয়ামীলীগ একটি রাজনৈতিক দল যা ভোটের রাজনীতি করে। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ অসম্ভব চতুর দল যার প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক ফায়দার জন্য। যুদ্ধাপরাধীর বিচার আওয়ামীলীগ অনেক আগেই করতে পারতো যা এখন করার পেছনে রয়েছে রাজনৈতিক ফায়দা।

আর জামাত নিষিদ্ধের কথা বলছেন তো? সেটা আওয়ামীলীগ সেদিন করবে যেদিন তা করলে রাজনৈতিক ফায়দা হবে। আর কিছু না এইটাই আওয়ামীলীগ এর এইটাই আসল রূপ। যারা ভোটের জন্য সংবিধানের সবচেয়ে বড় শত্রু এরশাদকেও নিজের পুকুরে গোসল করতে দিয়েছে!

জামাত-বিএনপি যেমন ইসলামকে ব্যবহার করে ধর্মভীরু মুসলমানদের হাতে রাখতে চায় ঠিক তেমনি আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে মুক্তমনা দেশপ্রেমিকদের হাতে রাখতে চায়। এই দল অবশ্য ধর্মভীরুদের উপর থেকেও লোলুভ দৃষ্টি ফেলতে ভুলেনা!

বাংলাদেশের রাজনীতির ইতিহাস বড় অদ্ভুত। সাম্ভাব্য সব কিছুই ঘটে গিয়েছে আমাদের ইতিহাসে। সব উত্থান পতনেই বাংলাদেশের মুক্তমনা মানুষগুলোর একমাত্র আস্থা ছিল এবং আছে আওয়ামীলীগের উপরে। কিন্তু তাদের বর্তমান অবস্থা খুব ভয়ঙ্কর।

বাঙালীর ডি.এন.এ. তে প্রতিহিংসা, লোভ আর বোকামি কমন উপাদান যার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে স্পষ্ট। তবু খুঁটি নড়বড়ে হলেও বর্তমানে বাংলাদেশের মুক্তমনাদের একমাত্র আশ্রয়স্থল বাংলাদেশ আওয়ামীলীগ। তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক। আওয়ামীলীগ অনেকটা অবলা অশিক্ষিত নারীর কাছে মদখোর স্বামীর মত।
আমাকে যদি প্রশ্ন করা হয় আমি নির্দ্বিধায় বলবো দুই দলের মধ্যে আমার ভোট আওয়ামীলীগই পাবে কারন দুইটা খারাপের মধ্যে বাছায় করার জন্য যখন আমরা বাধ্য তখন অপেক্ষাকৃত কম খারাপটাকেই সমর্থন দেওয়া উচিৎ কাওকে ভোট না দিলে আমার ভোট না দেওয়ার ফায়দা জামাত বিএনপি পাবে। কিন্তু আমি এইটা নিশ্চিত যে আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ আরেকটি দলের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে!

মুক্তচিন্তার জয় হউক...

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×