somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাঙ্কের চাকুরী করা কি হারাম না হালাম? – একটি ধর্মীয় জিজ্ঞাসা।

১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে আসলাম অনেকদিন পর। আসতে চাইছিলাম না, কিন্তু আসতে বাধ্য হলাম। কারণ সামু এমন একটা জায়গা যেখানে অনেক প্রশ্নের অনেক বিশ্বাসযোগ্য উত্তর পাওয়া যায়,আবার সেইসাথে অনেক উপদেশ ও পাওয়া যায়। আজ পর্যন্ত আমার যত জিজ্ঞাসা ছিল সবই আমি এই সামু থেকে পেয়েছি। এজন্য সামু আর তার ব্লগারদের ধন্যবাদ। আসলে একটা ব্যাপার কি, সামুতে যতই বিভেদ থাকুক না কেন, কেউ সাহায্য চাইলে ব্লগাররা কখনো কাউকে খালি হাতে ফিরতে দেন না, এজন্য তেনাদের সবাইকে আবার আমার তরফ থেকে সালাম,নমস্কার জানাই, সেই সাথে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।

এবার আমার সমস্যায় আসি। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, যদিও আমার কোর্ট এ যেতে খুব ভালো লাগে না, তাই আমি সেখানে খুব নিয়মিত যাই না। অনেকে জিজ্ঞেস করতে পারেন কেন? উত্তর হল, সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি করে ১০০ টাকার জন্য সিনিয়র এর কানে মাছির মত ভ্যানভ্যান করতে হয়, বসে থাকতে হয় অনেকক্ষন। ১০০ টাকার জন্য এভাবে বসে থাকতে থাকতে নিজেকে আর শিক্ষানবিশ আইনজীবী মনে হয় না, মনে হয় আমি কোন দিনমজুর শ্রমিক। বসে থাকতে আমার কোন আপত্তি ছিল না, যদি ব্যাবহার তা একটু তেনাদের ভালো হত, সবাই হয়ত এক না, কিন্তু আমি যাদের নীচে কাজ করছি তাদের ব্যাবহার এর কথা আর কি বলব, শুধু চোখে পানি এসে যায়। আর মোড়ালিটির অনেক ব্যাপার আছে।আমি চোখের সামনে যখন মিথ্যা কে অবলিলায় সত্য আর সত্য কে মিথ্যা হতে দেখি আর দেখি ক্লায়েন্টের বিপদের ফায়দা উঠাতে তখন মনে হয় এইধরনের জবে আসার ছেয়ে না আসা অনেক ভালো। আমার পয়েন্ট অফ ভিউ আলাদা হতে পারে, এজন্য আমি এই ব্লগের তথা সমগ্র বাংলাদেশের আইনজীবীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবাই যে একরকম তাও না। আসলে অই ক্ষেত্র তা আমার জন্য না। এই কারনে আমি আমার কাজের ক্ষেত্র পরিবর্তন করতে চাইছি।

আমি জানতে চাইছি যে, ব্যাঙ্কে চাকুরী করি কি হারাম না হালাল? এখানে একটা ব্যাপার আমাকে উল্লেখ করতে হচ্ছে যে বিগত ৩ মাস যাবত আমি বেকার। আমার একটা সুযোগ এসেছে ম্যানেজমেন্ট ট্রেনই অফিসার হিসেবে একটা বেসরকারি ব্যাঙ্কে। এছাড়া আমার হাতে আর কোন অপশন নেই।
ব্লগের ধার্মিক ভাইয়েরা যদি আমাকে উত্তরটা ধর্মের আলোকে দিতেন তাহলে খুব ভালো হয়। পরিশেষে সবার মঙ্গল কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।
৩৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×