আজ দুপুরে নীলক্ষেত গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল,পুরাতন বই এর বাজার খুঁজে পছন্দের কোনো বই কেনা। এটা আমার একটা সখ বিশেষ। কাঠফাঠা রোদ বা পড়ন্ত বিকেল, যখনি সময় পাই চলে যাই। ঘুরতে ঘুরতে কিছুদিন আগে খবরের কাগজের একটা আর্টিকেল-র কথা মনে পড়ল। এখানে নাকি যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সনদপত্র জাল করা হয়। আগে আমি এর প্রমাণ পেয়েছিলাম। আজ আবার পেলাম। খারাপ লাগলো।হঠাৎ এক বন্ধুর সাথে দেখা।চা পান ও ধূমপানের সাথেসাথে অনেক স্মৃতিচারণ হল। তার কাছে আর এক বন্ধুর খবর পেলাম। সে এখন অষ্ট্রেলিয়ায়। উল্লেখ্য, আমরা তিন বন্ধুই সরকারী স্কুলের ছাত্র ছিলাম। আমি এক বছর ধরে ফাইনাল ইয়ারে পড়ছি, দেশে অবস্থানরত বন্ধুটি জট এড়াতে তিন মাসে তিন সেমিস্টার শেষ করল। আমরা দুইজন আসলে সময় আর সরকারের টাকা, দুইই নষ্ট করছি। তৃতীয় বন্ধু দেশের টাকায় শিক্ষিত হয়ে আরেক দেশকে সেবা দিচ্ছে। হতাশ হলাম। কথায় কথায় পলিটিক্সের কথাও এল। কোন দলকে ভোট দেব তা নিয়ে দুই বন্ধু যারপরনাই চিন্তিত হলাম। শেষ পর্যন্ত বুঝতে পারলাম আমরা যথেষ্ঠ রাজনীতি সচেতন না। তখন ঢাবি পড়ুয়া বন্ধুটি বলল, আমরা রাজনীতি সচেতন না বলেই তার অনেক সহপাঠী হিজবুত্তাহরির-এর সদস্য। আতঙ্কিত হলাম। বই কিনতে যাওয়া আর বন্ধুর সাক্ষাত আনন্দের বদলে এনে দিল নিরানন্দ ভাব। কিন্তু এই খারাপ লাগা, কষ্ট পাওয়া, হতাশ হওয়ার জন্য কি আমি বা আমরা দায়ী? হবে হয়ত। দেশকে সঠিক নেতৃত্বের হাতে আমরা তুলে দিতে পারি নাই। আমরা সঠিক নেতা হতে পারি নাই। কিন্তু এভাবে আর কত দিন?
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।