যখনই তাকাই, দেখি ঘুম চলকে পড়েছে
পাশের বিরক্ত সীটে, হলদে জামায়
ঘামে ও শস্তা তেলে, চলন্ত জানলা দিয়ে নিচে
কাল রাতে
গলিতে পায়ের শব্দ, দরজায় টোকা
তোমাকে ডাকি নি
অথচ দ্যাখো,
তোমার কথাই আজ সত্যি হল, শাদা শার্ট জুড়ে
এইসব কালো-কালো ছোপ
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


