এক আমার জন্য কাউকেই তোর ছাড়তে হবে না,
যাদের নিয়ে তোর পৃথিবী তাদের নিয়েই ভালো থাক,আমি অবাঞ্চিত।
আর জানিস তো অবাঞ্চিতরা পরিত্যাজ্য :-D
কি বুঝিস নাই তাইতো....??
আয় তোকে একটা উদাহরন দেইঃ
মনেকর,
একটি বাগান তুই পরিচর্যা করিস,
এখন সেই বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য তোকে যা করতে হবে তা হলো,
আগাছা বা পরগাছা বা অবাঞ্চিত যা কিছু থাকবে তা উপড়ে ফেলতে হবে নাহলে তোর বাগানের সৌন্দর্য বিনষ্ট হবে।
একটি পৃথিবী একটি সম্পর্কও ঠিক তেমন,
আর তাই তোর পৃথিবীর তুই উচ্ছেদাতা আমি উচ্ছেদিত।
তোর পৃথিবীর সবাইকে নিয়ে
ভালো থাক,
সুস্থ থাক..........
এই কামনা করি আর দেহে প্রান থাকতে করেও যাবো।
নিজের যত্ন নিস,
অমায়িক হাসিটি মুখ থেকে কখনো ম্লান হতে দিস না।
ইতিঃ
তোর পৃথিবীর অবাঞ্চিত কেউ।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




