আপনি রিক্সায় করে কোথাও যাচ্ছেন।
কিছু দূর যাওয়ার পর আপনার যদি হঠাৎ করে খুব ইচ্ছে করে একটা সিগারেটে আগুন ধরাইতে ঠিক তখনই আপনি লক্ষ্য করবেন যে আপনি একটা সমস্যা ফেইস করছেন।
সেই সমস্যাটা হলোঃ বাতাস।
পরিবেশ থমথমে বাট যেই আপনি রিক্সায় চড়ে বসবেন এবং সিগারেটে আগুন ধরাইতে যাবেন দেখবেন প্রবল বাতাস এসে আপনাকে জেকে ধরবে।
সিগারেটে আগুন ধরানোর সময় লক্ষ্য করলে দেখবেন বাতাস এসে বার বার আপনার দেশলাই বা গ্যাসলাইটের আগুন নিবিয়ে দিচ্ছে।
অনেক্ষন চেষ্টা করার পর দেখবেন যে সামান্য একটু আগুন ২/১ সেকেন্ডের জন্য স্থির হয়ে জ্বলে উঠবে।
এই পর্যায়ে এসে আপনাকে খুব মনযোগের সহিত ঐ ২/১ সেকেন্ডের জন্য জ্বলে উঠা আগুন দিয়ে আপনার লক্ষ্যবস্তুতে আগুন ধরিয়ে নিতে হবে।
তবেই আপনি আয়েশ করে রিক্সায় বসে সিগারেটে সুখটান দিতে পারবেন।
ঠিক তেমনি বাতাসের দমকে নিবু নিবু ২/১ সেকেন্ডের জন্য স্থির হওয়া আগুনের মত সবার জিবনেই বড় বড় সুযোগ বা টার্নিং পয়েন্ট গুলো খুব স্বল্প সময়ের জন্য আসে।
মনযোগের সহিত যেমন ঐ ২/১ সেকেন্ডের জন্য স্থির হওয়া আগুন দিয়েই সিগারেটে আগুন ধরাইতে হবে ঠিক তেমনি জিবনে স্বল্প সময়ের জন্য আসা বড় বড় সুযোগ বা টার্নিং গুলোকে অত্যধিক মনযোগের সহিত আপনাকে কাজে লাগাইতে হবে।
তবেই রিক্সায় বসে আয়েশ করে সিগারেটে সুখটান দেওয়ার মত আপনি আয়েশ করে সারা জিবনভর জিবনের সুখটান দিতে পারবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




