সীমিত সুখ চাই
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনুনয় তোমার প্রতি
সব ভুলের হোক ইতি
শুরু হোক নতুন প্রত্যয়
সীমানা যেন আর
অসীম না হয় ।
কাছে থাকো সারাবেলা
সব পিছুটানকে করে হেলা ।
ব্যস্ত সময়ে আজ
তুমিও ব্যস্ত ভীষণ
মানবতার বোধটুকু তবু
থাকুক হৃদয়ে গোপন ।
বেশ্যা স্মৃতি আজ
যখন তখন
নগ্ন হয়ে তোলে
ক্ষণিক আলোড়ন ।
সেই স্মৃতি ভুলতে চাই
ঘোমটা পড়া রমণীর লজ্জা
স্মৃতির মাঝে থাকা চাই ।
স্মৃতি যেন আর না কাঁদায়
যেন আর কষ্ট না বাড়ায়
দ্রোহ না ছুলে
বল কি বা আসে যায় ।
কেন জানি সুচেতনা
হয়তো তুমিও ঠিক জাননা
কী দোষে এই পরিহাস ?
আলোকের মাঝে কেন
আধারের আভাস ?
সীমিত সুখ চাই
বিপন্ন হোক অতীত
বিবর্ণ লজ্জা ভুলে
গাই সুখের সংগীত ।
হাহাকার করে ওঠে আর্তনাদ
তবু বাঁচার যে বড় সাধ
আকাশচুম্বী স্বপ্নগুলো আজ
যেন মৃত্যুর খোলা কপাট ।
নিতান্তই প্রেমের সরলীকরণ
হারিয়ে হারানো একজন
কিম্ভূতকিমাকার দুঃখ
কেন্দ্রস্থ কোনের মতই হয় প্রশস্ত ।
তবু বাঁচতে হয়
দুঃখ ভুলে
রাত্রির আঁধারে যেমন
জোনাক জ্বলে ।
পিদিমের কম্পন
তবু হয় লুণ্ঠন
নিরন্ন বাতাস যদি
না খোলে অবগুণ্ঠন ।
সব ভুলে থাকো পাশে
যদি নাই পার
তবে স্বপ্নেই থেকো মিশে ।
ছবি : সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন