somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চিঠি : হারিয়ে যাওয়া সেইসব বন্ধুদের প্রতি

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি কাঁঠালচাঁপা গাছের সবগুলো ফুল একই আলো হাওয়ায় বড় হয় । কিন্তু এক ফুলের সুবাস ‘তো আর বাকি সব ফুল পায়না । তাছাড়া ঝরে যাবার সময় তো আর কেউ কারো খোজ রাখেনা । সবাই প্রকৃতির খেলায় যে যার মত বৃন্তচ্যূত হয়ে ঝরে যায় ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ২০০৪ সালে ভর্তি হওয়া ছাত্রছাত্রী আমরা । কিন্তু নিষ্ঠুর সময়ের স্রোতে কচুরিপানার মত ভেসে ভেসে আজ আমরা এক একজন একেক প্রান্তে । বিংশ শতাব্দীর কুম্ভকর্ণ হয়ে শামুকের মত এক জায়গায় গুটিয়ে থাকার অবসর তো আর নেই । ঘূর্ণনরত পৃথিবীতে জীবিকার তাগিদে আজ কে কোথায় , তা ঠিক জানিওনা । আর জাগতিক ব্যস্ততার প্রতি তো কারো অভিযোগ থাকতে নেই । কিন্তু এটাই জীবনের বাস্তবতা , নিয়ম । যা আমরা কখনো ভাঙ্গতে পারবনা । কারন এই নিয়ম স্রষ্টার তৈরি । আর সৃষ্টিতো কখনো স্রষ্টাকে হারাতে পারেনা । একসাথে যে আমরা জীবনের সেরা কয়েকটি বছর অতিক্রম করলাম । চলার পথে না জেনে হয়তো অনেকের মনেই কষ্ট দিয়েছি । বন্ধুরা কেউ মনে রাখিসনা । যদি কখনো কারো ক্ষণিকের আনন্দের উপলক্ষ হয়ে থাকি সেটাই মনে রাখিস । ভাবিস , শুধু সিমেন্ট দিয়ে তো ইট গাঁথা যায়না । সিমেন্টের সাথে বালিও মেশাতে হয় । তবেই হয় বিশাল ইটের গাঁথুনি । সবাই আজ নানাদিকে প্রয়োজনের তাগিদে চলে গেছে , কিন্তু ফেলে যাওয়া পাখির পালকের মতই আমাদের সবার স্মৃতি রয়ে গেছে । আর হয়তো ল্যাবরুমে , টিএসসি-তে আড্ডা মারা হবেনা অথবা কেউ আর ক্লাসে প্রক্সি দিতে বলবেনা । হয়তো একসাথে বসে কার্ড খেলা হবেনা । অকারনে পরীক্ষা পেছানোর মত মহাগুরুত্বপূর্ণ আন্দোলনে শামিল হওয়া অথবা একই সিগারেট সবাই ভাগাভাগি করে খাওয়া আর হবেনা । কী সব দিন ছিল আহাঃ । আজ কেউ কাছে নেই । তবু আমরা থেকে যাব বন্ধুত্বের সকল সীমারেখার ঊর্ধ্বে ।

স্রষ্টা সবাইকে কণ্ঠ দিয়েছেন । কিন্তু সবার কণ্ঠেই কি সুর আছে ? আছে মিষ্টতা ? কণ্ঠ থাকলেই কি সব কথা বলা যায় ? সুখ-দুঃখ , হাসি-কান্না , আনন্দ-অনুভূতি সবই কি বলা যায় ? হয়তো অন্যেরা পারে , কিন্তু আমার সেই ক্ষমতা নেই । তাছাড়া যেখানে আবেগের ছড়াছড়ি , সেখানে ভাষা তো রুদ্ধ হতে বাধ্য । বন্ধুরা যারা এই লেখাটি পড়বি , তাদের সবার কাছে অনুরোধ , এই বন্ধুত্বের বাধনকে অবহেলা করিসনা । সবাই ভাল থাকিস , ভাল থাকার চেষ্টা করিস ।


আজ পার্থ বড়ুয়ার গলায় সুর মিলিয়ে শুধুই বলতে ইচ্ছে করছে-

‘ও বন্ধু তোকে মিস করছি ভীষণ
তোকে ছাড়া কিছু
আর জমেনা এখন ‘





(লেখাটি মুলত লিখেছিলাম বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের সাময়িকীতে ‘একটি কাঁঠালচাঁপা গাছ’ শিরোনামে । লেখাতে কিছুটা পরিমার্জণ করা হয়েছে সত্যি , কিন্তু আবেগের এতটুকুও কমেনি । আজো যখন চলতি পথে হঠাৎ কারো সাথে দেখা হয়ে যায় । যেন ক্ষণিকের জন্য ফিরে যাই সেই সব দিনগুলোতে । বন্ধুদের সবার প্রতি রইল অজস্র শুভকামনা )

ছবি : সংগৃহীত
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×