হুগো
শুধুই তোমার জন্য
ছিলে অনলবর্ষী বক্তা
তুড়ি মেরে সব উড়িয়ে দিতে
কথায় বানাতে তক্তা ।
বিপ্লবী তুমি দূর্ণিবার
সারা পৃথিবীর অনাচারে ছিলে
চির সোচ্চার ।
দলিত মানুষকে দিয়েছিলে
বাঁচার উজ্জীবনী
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলে
চির প্রতিবাদী ।
হে কমরেড
তোমার কাছে ছিলনা কোন
জাত ভেদাভেদ ।
তোমার জলপাই রঙ্গের উর্দি
আজ শুধুই সময়ের সাক্ষী
সারাটি জীবন ছিলে তুমি
নিপীড়িতের রক্ষী ।
সহস্র সালাম তব
বীর সেনানী
আমাদের কথা বলতে পারায়
তোমার কাছে ঋণী ।
ছিলে সাহসী সেনানায়ক
ভেনেজুয়েলার কারাকাস থেকে
সর্বগ্রাসী নিউইয়র্ক ।
সাম্রাজ্যবাদের চোখ রাঙ্গানি
নিয়ে কখনোই ভাবনি ।
অবশেষে ক্যান্সারের কাছে
হলে পরাজিত
ভুলেই গেছি
তুমিও মানুষ
রক্ত মাংসের দেহ ।
তবু ক্ষুদ্র কিছু
মানুষের মত
তুমিও রবে সবার
হৃদয়ে জাগ্রত ।
(সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনলবর্ষী প্রতিবাদী হুগো শ্যাভেজকে গভীর শ্রদ্ধা)
ছবি : সংগৃহীত
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।