নষ্ট পথে - ভ্রষ্ট হতে এসো----
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নষ্ট পথে
ভ্রষ্ট হতে এসো
সব অহমিকা দূরে ঠেলে আজ
ধূলোর সাথে মিশ ।
মৃত্যু যেখানে সত্য
শরীর যেখানে কথ্য
গুনগুন করে
বলে যাই তারে
জীবনে চলার পথ্য ।
এসো আজ যুদ্ধে
একঝাঁক পঙ্গপাল ঘেরা
আলোকের মধ্যে ।
আজ আর কোন
বিভেদ নয়
নয় দূরে থাকা ।
মৃত্যুর সাজ
থাকে যেন আজ
তোমার হৃদয়ে আঁকা ।
পৃথিবীটা শুধু
নয় যে তোমার
সবারই বাঁচার
আছে অধিকার ।
পেতে সৎকার
করে চিৎকার
প্রতিধ্বণি হয়
লাখো জনতার ।
কিছুটা রক্ত
ঝড়ছে ঝড়ুক
পিছুটানেরা
ঝাপটে ধরুক
অশ্রু মুছে
কঠিন পথে
চলে এসো আজ
সবার সাথে ।
বিশ্ব যে আজ
গভীর কোমায়
এগিয়ে আসার
এখনই সময় ।
এখনই সময়
হিসেব কষার
কার আছে আর
কী বা দেবার ?
আর দেরী নয়
তাড়াতাড়ি
পথকে বানাও
নিজের বাড়ি
তা যত হোক
দুর্গম গিরি
শাণাও তোমার
জীবন গাড়ি ।
সব জরা আজ
ঝেড়ে ফেল
গগণ বিদারী
আওয়াজ তোল
কাঁধে কাঁধ রেখে
অনাচার দেখে
মৃত্যু সুধা
তাতেই ঢালো ।
সারা পৃথিবীর
ভীরু যত প্রাণ
গাইতে শিখুক
একতার গান
অত্যাচারিত
মানুষের তরে
থাকে যেন কিছু
অবারিত টান ।
যত কঠিন হোক
এ পথ চলা
কষ্ট আসুক
বেলা অবেলা
তবু সব সয়ে
যেতে হবে বয়ে
রুগ্নকরুণ
পৃথিবীর ভেলা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন